প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

নগদে মিলবে ডাক জীবন বীমার কিস্তি জমার সুবিধা

প্রেস রিলিজপ্রকাশ: ০৭ মে ২০২৬, ১৯:০৬
নগদে মিলবে ডাক জীবন বীমার কিস্তি জমার সুবিধা

ঢাকার ডাক ভবনে আয়োজিত অনুষ্ঠান

ডাক জীবন বীমার প্রিমিয়াম বা কিস্তি জমা দিতে এখন আর ডাকঘরে যেতে হবে না। ঘরে বসেই মোবাইল আর্থিক সেবা নগদের মাধ্যমে এই অর্থ পরিশোধ করতে পারবেন গ্রাহকরা। এ লক্ষ্যে বুধবার বাংলাদেশ ডাক বিভাগ ও নগদের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

ঢাকার ডাক ভবনে আয়োজিত অনুষ্ঠানে ডাক বিভাগের পক্ষে অতিরিক্ত জেনারেল ম্যানেজার (পূর্বাঞ্চল, ঢাকা) মোহা. আব্দুল হান্নান এবং অতিরিক্ত জেনারেল ম্যানেজার (পশ্চিমাঞ্চল, রংপুর) প্রদীপ কুমার চুক্তিতে সই করেন। নগদের পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. সামসুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংক নিয়োজিত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ।

চুক্তির আওতায় ডাক জীবন বীমার সব ধরনের পলিসির কিস্তি নগদের মাধ্যমে পরিশোধ করা যাবে। এর মধ্যে রয়েছে আজীবন বীমা, মেয়াদি বীমা, নির্দিষ্ট বীমা ও বিবাহ বীমা।

১৮৮৮ সালে চালু হওয়া ডাক জীবন বীমা দেশের সবচেয়ে পুরোনো জীবন বীমা সেবাগুলোর একটি। বর্তমানে এ সেবার প্রায় দুই লাখ গ্রাহক রয়েছেন। এতদিন নির্দিষ্ট সময়ের মধ্যে ডাকঘরে গিয়ে কিস্তি জমা দিতে হতো গ্রাহকদের। নতুন এই ব্যবস্থায় তারা যেকোনো সময় নগদ অ্যাকাউন্ট থেকে নিরাপদে প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন।

গ্রাহকরা নগদ অ্যাপের ‘বিল পে’ অপশনে গিয়ে ‘ডাক জীবন বীমা’ নির্বাচন করে পলিসি নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিয়ে কিস্তি জমা দিতে পারবেন। পেমেন্ট সফল হলে সঙ্গে সঙ্গে ডিজিটাল রসিদ ও নিশ্চিতকরণ বার্তাও পাবেন।

ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উল্লেখ করেন, ডাক জীবন বীমা সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তার একটি নির্ভরযোগ্য মাধ্যম। এ সেবাকে আরও আধুনিক ও জনবান্ধব করতে কাজ করছে ডাক বিভাগ। নগদের মাধ্যমে প্রিমিয়াম পরিশোধের সুযোগ চালু হওয়ায় গ্রাহকরা দ্রুত ও সহজ সেবা পাবেন এবং ডাক বিভাগের ডিজিটাল রূপান্তর আরও ত্বরান্বিত হবে।

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ মন্তব্য করেন, মানুষের দৈনন্দিন জীবন সহজ করাই তাদের প্রধান লক্ষ্য। ডাক জীবন বীমার মতো পুরোনো ও জনপ্রিয় একটি সেবার সঙ্গে যুক্ত হতে পেরে নগদ আনন্দিত। এই উদ্যোগে গ্রাহকদের ভোগান্তি কমবে এবং সময় সাশ্রয় হবে।

অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (হিসাব ও সংস্থাপন) এস এম হারুনুর রশীদ, অতিরিক্ত মহাপরিচালক (সরবরাহ ও পরিদর্শন) পারভীন বানু, অতিরিক্ত মহাপরিচালক (ডাক সার্ভিস) ও অতিরিক্ত দায়িত্ব (পরিকল্পনা) মো. জাকির হাসান নূর এবং পরিচালক (তদন্ত ও পরিদর্শন) ও অতিরিক্ত দায়িত্ব (কর্মী ও সংস্থাপন) খান হাসান মোহাম্মদ ইকবাল মাসুদসহ ডাক অধিদপ্তর ও নগদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নগদডাক বিভাগ
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise