আইএফআইসি ব্যাংক ও আকিজ রিসোর্সের মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর

সংগৃহীত ছবি
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আকিজ রিসোর্সের মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট সেবা প্রদানের লক্ষ্যে স্বাক্ষরিত হয়েছে একটি চুক্তি।
রবিবার ঢাকায় আইএফআইসি টাওয়ারে অনুষ্ঠিত হয় এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান।
চুক্তির আওতায় আইএফআইসি ব্যাংক তাদের বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্ক ব্যবহার করে আকিজ রিসোর্সকে সমাধান প্রদান করবে দেশব্যাপী উন্নত ক্যাশ ম্যানেজমেন্ট সেবা এবং সমন্বিত আর্থিক ব্যবস্থাপনার। আশা করা হচ্ছে এর ফলে প্রতিষ্ঠানটির আর্থিক কার্যক্রম আরও সহজ, গতিশীল ও কার্যকর হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা এবং উপ-ব্যবস্থাপনা পরিচালকরা।
আইএফআইসি ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স হেলাল আহমেদ। আকিজ রিসোর্সের পক্ষে স্বাক্ষর করেন রিপ্রেজেনটেটিভ ডিরেক্টর ও গ্রুপ কোম্পানি সেক্রেটারি মো. রুহুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। আকিজ রিসোর্সের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশ নেন চিফ ট্রেজারি অফিসারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও।



