স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক পর্যালোচনা সভা

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নির্বাচিত শাখাসমূহের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) এটি আয়োজন করা হয় ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান।
প্রথম প্রান্তিকে ব্যাংকের সার্বিক ব্যবসায়িক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি চলমান দেশীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও ২০২৬ সালে ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে কৌশলগত দিক নির্দেশনা প্রদান করেন সিদ্দিকুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন— ব্যাংকের স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান এসকে. সিরাজুল কবির, ব্রাঞ্চ ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশনস ডিভিশনের প্রধান মো. মনসুর আহমেদ, হিউম্যান রিসোর্স ডিভিশনের প্রধান মোহাম্মদ কায়সার আলম মজুমদার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ সালাহ উদ্দিন এফসিএস, হেড অব ট্রেজারি শাহ্ রাহাত উদ্দীন আহমেদ এবং ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মো. ইকবাল এবং নির্বাচিত শাখাসমূহের শাখাপ্রধানবৃন্দ।



