প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

আইএমএফের শর্ত উপেক্ষার সুপারিশ

রপ্তানি উন্নয়ন তহবিল ৫ বিলিয়ন ডলারে বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের

বিশেষ প্রতিনিধিপ্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১৬:০৩
রপ্তানি উন্নয়ন তহবিল ৫ বিলিয়ন ডলারে বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের

ছবিঃ আগামীর সময়

রপ্তানিকারকদের জন্য বৈদেশিক মুদ্রার সহায়তা জোরদার করতে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) আবারও বাড়ানোর দাবি জানিয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই। সংগঠনটি বলছে, বর্তমান বৈশ্বিক অনিশ্চয়তা ও সম্ভাব্য ডলার সংকট মোকাবিলায় ইডিএফের আকার অন্তত ৫ বিলিয়ন ডলারে উন্নীত করা জরুরি।

আজ ‎সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এক বৈঠকে এ দাবি জানান ব্যবসায়ী নেতারা।

গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর বলেছেন, একসময় ইডিএফের আকার ছিল ৭ বিলিয়ন ডলার। বর্তমানে তা কমে ২ দশমিক ৩ বিলিয়ন ডলারে নেমে এসেছে। দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ এখন স্থিতিশীল রয়েছে। তবে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার কারণে ভবিষ্যতে ডলার বাজারে চাপ তৈরি হতে পারে। এ কারণে আগাম প্রস্তুতি হিসেবে ইডিএফ ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার প্রস্তাব দিয়েছেন।

তিনি জানান, গভর্নর এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। ধীরে ধীরে তহবিলের পরিমাণ বাড়ানোর আশ্বাস দিয়েছেন।

জানা গেছে, রপ্তানিকারকদের স্বল্পসুদে ঋণ সহায়তা দিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ইডিএফ গঠন করা হয়। ২০২০ সালের এপ্রিল পর্যন্ত এর আকার ছিল ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার বা ৩৫০ কোটি। করোনামহামারির সংক্রমণ শুরুর পর প্রথম দফায় সরকারের নির্দেশে ইডিএফের আকার ৫ বিলিয়ন ডলারে উন্নীত করা হয়। পরবর্তী সময়ে কয়েক দফা বাড়িয়ে ৭ বিলিয়ন ডলারে নেওয়া হয়।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ শর্ত বাস্তবায়নের অংশ হিসেবে রিজার্ভ ব্যবহারে কড়াকড়ি আরোপ করায় তহবিলটি কমিয়ে বর্তমানে প্রায় ২৩০ কোটি বা ২ দশমিক ৩ বিলিয়ন ডলারে নামিয়ে আনা হয়েছে।

গভর্নরের সঙ্গে বৈঠকে ব্যবসায়ী নেতারা ঋণের সুদহার এক অংকে নামিয়ে আনা, ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ায় আমানতকারীদের স্বার্থ সুরক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে একক গ্রাহক ঋণসীমা ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাবও তুলে ধরেন তারা।

তবে সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের পদক্ষেপ ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ একটি ব্যাংক তার পরিশোধিত মূলধনের বড় অংশ একজন গ্রাহককে ঋণ দিলে খেলাপির ঝুঁকি বাড়ে। অতীতে এমন পরিস্থিতির কারণে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৪৫ শতাংশেরও বেশি বেড়ে যাওয়ার নজির রয়েছে। যদিও ২০২৬ সালের মধ্যে খেলাপি ঋণ ১০ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ আইএমএফের কাছ থেকে ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় রয়েছে। শর্ত ভঙ্গ হলে অবশিষ্ট কিস্তির অর্থ ছাড়ে জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কাও রয়েছে। ফলে নীতিগত সিদ্ধান্ত গ্রহণে সতর্কতার ওপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা।

এফবিসিসিআই লিখিত প্রস্তাবে বলেছে, ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত ঋণখেলাপীদের আলাদা করে দেখার প্রয়োজন রয়েছে। সংগঠনটি স্পষ্ট করেছে, তারা কখনোই ইচ্ছাকৃত খেলাপিদের পক্ষে নয়। তবে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা বা ব্যবসায়িক ঝুঁকির কারণে যারা অনিচ্ছাকৃতভাবে খেলাপি হয়েছেন, তাদের পুনর্বাসনে সহায়ক নীতি গ্রহণ করা উচিত।

একইসঙ্গে ইচ্ছাকৃত ঋণখেলাপীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। তাদের মতে, এ দুই ধরনের নীতির সমন্বয় ঘটলে ব্যাংকিং খাতে ভারসাম্য ফিরবে এবং ঋণের গুণগত মান উন্নত হবে।

এফবিসিসিআই নেতারা জানান, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি দেশীয় ও বৈশ্বিক নানা চ্যালেঞ্জে জর্জরিত। এ অবস্থায় ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় এফবিসিসিআই কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে—

• ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা ও বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা

• ডলার বাজার স্থিতিশীল রাখা এবং আমদানি-রপ্তানিতে বৈদেশিক মুদ্রার সরবরাহ নিশ্চিত করা

• ক্ষতিগ্রস্ত শিল্পে প্রণোদনা ও সহজ শর্তে ঋণ সুবিধা

• বেসরকাখাতে ঋণ প্রবাহ বৃদ্ধি এবং সরকারি ঋণের ওপর নির্ভরতা কমানো

• প্রবাসী আয় বাড়াতে প্রণোদনা ও সহজ আর্থিক সুবিধা

• এসএমই ও নারী উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন ঋণ ও ব্যাংকিং সহায়তা কেন্দ্র চালু

• গ্রীন ফাইন্যান্সিং ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ উৎসাহিত করা

• শিল্পখাতের ব্যাংকিং সমস্যা দ্রুত সমাধানে বিশেষ কমিটি গঠন

ব্যবসায়ী নেতাদের মতে, সঠিক নীতি সহায়তা, কার্যকর তদারকি এবং ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারলে দেশের অর্থনীতি আবারও গতি ফিরে পাবে এবং বিনিয়োগ পরিবেশ শক্তিশালী হবে।

আইএমএফবৈদেশিক মুদ্রারপ্তানি উন্নয়ন তহবিলএফবিসিসিআই
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise