প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

রোজার আগে বাজারে আগুন, লেবুর হালি ৮০, খেজুরে কেজিতে বাড়তি ৫০

অনলাইন ডেস্কপ্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২
রোজার আগে বাজারে আগুন, লেবুর হালি ৮০, খেজুরে কেজিতে বাড়তি ৫০

ফাইল ছবি

রমজান ঘনিয়ে আসতেই রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। মাছ, মাংস, সবজি, পেঁয়াজ, ছোলা, খেজুর, লেবু ও ফলের দামে ঊর্ধ্বগতি সবচেয়ে বেশি চাপ ফেলেছে স্বল্প আয়ের মানুষের ওপর। প্রতি বছর রমজানের আগে যে বাড়তি দামের প্রবণতা দেখা যায়, এবারও তার ব্যতিক্রম হয়নি বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। ব্যবসায়ীরা বলছেন, মৌসুম ও সরবরাহ পরিস্থিতি উন্নত হলে দাম স্বাভাবিক হতে পারে। তবে ভোক্তাদের উদ্বেগ এখনই কমছে না।

রাজধানীর মহাখালী কাঁচাবাজার, বাড্ডা ও জোয়ারসাহারা বাজার ঘুরে দেখা গেছে, এক মাস আগে ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হওয়া লেবুর হালি এখন ৭০ থেকে ৮০ টাকা। কোথাও কোথাও ৪০ টাকার লেবু ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

মিরপুরের লেবু বিক্রেতা মো. বিল্লাল হোসেন বলেন, এখন লেবুর মৌসুম না থাকায় সরবরাহ কম। তাই বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। মৌসুম শুরু হলে দাম কমবে।

একই বাজারে কথা হয় মনির নামে এক ক্রেতার সঙ্গে। তিনি বলেন, রোজার আগেই লেবু সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। তদারকি না থাকায় এমনটা হচ্ছে।

শবেবরাতের পর থেকেই মাংস ও মসলাজাতীয় পণ্যের দাম বাড়ার কথাও জানিয়েছেন ক্রেতারা। সোনালি মুরগি মানভেদে কেজি ৩১০ থেকে ৩৩০ টাকা, ব্রয়লার ১৯০ টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে কেজি ৮০০ টাকায়। চাষের রুই, তেলাপিয়া ও কাতল মাছেও কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।

রমজানের দুই সপ্তাহ আগে থেকেই খেজুরের বাজার অস্থির। জাতীয় রাজস্ব বোর্ড খেজুর আমদানিতে শুল্ক ৪০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিলেও তার প্রভাব খুচরা বাজারে পড়েনি। বরং কয়েক জাতের খেজুর কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড শুল্ক কমালেও সরবরাহ জটিলতায় দাম কমেনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

কারওয়ান বাজার

এ বাজারে খুচরায় দাবাস ও বরই খেজুর মানভেদে ৪৫০ থেকে ৫৫০ টাকা। জাহিদি ২৪০ থেকে ২৫০, আজওয়া ১১০০ থেকে ১৪০০, ছোট সাইজের আজওয়া ৭০০ থেকে ৯০০, মেডজুন ১৩০০ থেকে ১৫০০, মরিয়ম ১০০০ থেকে ১২০০, সুক্কারি ৭০০ থেকে ৭৫০, ছড়া ৫০০ থেকে ৭০০, কালমি ৮০০ থেকে ৯০০ এবং সুগাই ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে।

খুচরা ব্যবসায়ীদের দাবি, তাঁরা নিজেরা দাম বাড়াননি, বেশি দামে কিনতে হয়েছে। আমদানিকারকদের ভাষ্য, চট্টগ্রাম বন্দরে টানা শ্রমিক ধর্মঘটের কারণে পণ্য খালাসে ব্যাঘাত ঘটেছে। এতে সরবরাহে ঘাটতি তৈরি হয়ে খুচরা বাজারে দাম বেড়েছে।

বাদামতলী বাজার

দেশের অন্যতম বড় ফলের পাইকারি এই আড়তের আমদানিকারকেরা বলছেন, বন্দরের অচলাবস্থার কারণে সময়মতো খেজুর খালাস করা যায়নি। এতে প্রায় দুই সপ্তাহের ঘাটতি তৈরি হয়েছে, যার প্রভাব খুচরা বাজারে পড়েছে। বন্দর স্বাভাবিক হলে সরবরাহ বাড়বে এবং দাম কমতে পারে বলে তাঁদের আশা।

বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন সূত্র জানিয়েছে, দেশে বছরে প্রায় ৯০ হাজার টন খেজুরের চাহিদা রয়েছে। এর বড় অংশ বিক্রি হয় রমজানেই।

এদিকে শীত শেষ না হতেই সবজির বাজারেও ঊর্ধ্বগতি। করলা ১২০ থেকে ১৪০, ঢেঁড়স ৮০ থেকে ১২০, কাঁচা মরিচ ১৬০, বেগুন ৬০ থেকে ১০০, শসা ৮০, টমেটো ৫০ থেকে ৬০, লাউ ৬০ থেকে ৭০, ফুলকপি ও বাঁধাকপি ৪০ থেকে ৫০ এবং শিম ৫০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

পেঁয়াজ কেজি ৬০ টাকা। দেশি রসুন ১২০, চায়না রসুন ১৬০, আদা ১৪০ থেকে ১৮০, ছোলা ৯০ থেকে ১০০ এবং চিনি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। রমজান সামনে রেখে বাড়তি ব্যয় কীভাবে সামলাবেন, তা নিয়েই দুশ্চিন্তায় নিম্ন ও মধ্যআয়ের মানুষ।

বাজারদরদাম বৃদ্ধি
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise