আইডিএলসি ফাইন্যান্সের মুনাফায় উত্থান

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত আইডিএলসি ফাইন্যান্সের চলতি বছরের ৩ মাসের (জানুয়ারি-মার্চ ২০২৬) ব্যবসায় ২২ শতাংশ মুনাফা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ১ম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৪৩ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.১৭ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.২৬ টাকা বা ২২ শতাংশ।
সম্প্রতি এ কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ১৫% নগদ ও ৫% বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ওই অর্থবছরের শেয়ারপ্রতি ৫.৫৮ টাকা টাকা মুনাফার উপর ভিত্তি করে এই লভ্যাংশ ঘোষণা করেছে। যা শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৪ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে গত ১৯ এপ্রিল রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল।
এ কোম্পানিটির ২০২৫ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ৫.৫৮ টাকা হিসেবে ২৪৩ কোটি ৫৬ লাখ টাকার নিট মুনাফা হয়। এরমধ্য থেকে ১৫% হিসেবে শেয়ারপ্রতি ১.৫০ টাকা করে ৬৫ কোটি ৪৭ লাখ টাকার বা ২৭% নগদ লভ্যাংশ বিতরণ করা হবে। বাকি ১৭৮ কোটি ৯ লাখ টাকা বা ৭৩% কোম্পানিতে রেখে দেওয়া হবে। এরমধ্যে ৫% বোনাস শেয়ার হিসেবে ২১ কোটি ৮২ লাখ টাকা দিয়ে পরিশোধিত মূলধন বাড়ানো হবে এবং বাকি ১৫৬ কোটি ২৭ লাখ টাকা সংরক্ষিত আয়ে (রিটেইন আর্নিংস) যোগ হবে।
এর আগের বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ৪.৮২ টাকা করে নিট ২০০ কোটি ২৮ লাখ টাকা মুনাফা হয়েছিল। এর বিপরীতেও শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ ও ৫% বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়া হয়। ওই বছর মুনাফার ৬৯ শতাংশ কোম্পানিতে রেখে দেয় আইডিএলসি ফাইন্যান্স কর্তৃপক্ষ।
এদিকে কোম্পানিটির আগের বছরের তুলনায় ২০২৫ সালে ১৬% মুনাফা বাড়ে। এ কোম্পানিটির আগের বছরের ৪.৮২ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৫ সালে হয় ৫.৫৮ টাকা।
গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১.৫৮ টাকায়।
১৯৯২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া আইডিএলসি ফাইন্যান্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪৩৬ কোটি ৪৮ লাখ টাকা। এ কোম্পানিটির শেয়ার দর বুধবার (০৬ মে) দাঁড়িয়েছে ৩৬.৭০ টাকায়।



