প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

লেনদেন কমে বাজারে স্থবিরতা, সূচকও নিম্নমুখী

নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ০৬ মে ২০২৬, ১৬:৪৪
লেনদেন কমে বাজারে স্থবিরতা, সূচকও নিম্নমুখী

ছবি: আগামীর সময়

দেশের শেয়ারবাজারে আবারও লেনদেনে খরা দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও তা স্থায়ী হয়নি। ফলে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। বাজারসংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণে দেখা যায়, কয়েক দিন ধরেই লেনদেন ধারাবাহিকভাবে কমছিল। তবে আজ বুধবার তা আরও নিচে নেমে স্পষ্ট করেছে বিনিয়োগকারীদের আস্থাহীনতার চিত্র।

বিশেষজ্ঞরা বলছেন, বেশ কিছু কোম্পানির লভ্যাংশ ঘোষণা সামনে থাকায় বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগে সতর্ক অবস্থান নিয়েছেন। ফলে বাজারে লেনদেনের গতি কমেছে এবং তৈরি হয়েছে এক ধরনের ‘ধীরে চলা’ প্রবণতা।

গত এক মাসের প্রবণতা পর্যালোচনায় দেখা যায়, যেখানে আগে দৈনিক লেনদেন ৯০০ থেকে ১ হাজার কোটি টাকার মধ্যে ছিল, বর্তমানে তা ৮০০ কোটির নিচে নেমে এসেছে। আজকের লেনদেন আরও কমে দাঁড়িয়েছে মাসের সর্বনিম্ন পর্যায়ে।

ডিএসই সূত্রে জানা যায়, গত ৫ মে প্রায় ৮৩২ কোটি ২৯ লাখ টাকা লেনদেন হয়েছিল। এর আগের কার্যদিবসে প্রায় ৮৭৬ কোটি টাকার মতো লেনদেন ছিল। তবে ধারাবাহিক পতনের ধারায় আজ লেনদেন নেমে এসেছে ৭৬৭ কোটি ৬৮ লাখ টাকায়, যা আগের দিনের তুলনায় ৬৪ কোটি ৬১ লাখ টাকা কম।

বাজার বিশ্লেষকদের মতে, লেনদেন কমে যাওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। বড় বিনিয়োগকারীরা এখন ঝুঁকি নিতে অনাগ্রহ প্রকাশ করছেন। পাশাপাশি অর্থনৈতিক অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতি এবং ব্যাংকিং খাতের চাপ বিনিয়োগ সিদ্ধান্তকে প্রভাবিত করছে। তারল্য সংকটের কারণে বাজারে নগদ অর্থের প্রবাহ কমে গেছে। এ ছাড়া দ্রুত লাভের সুযোগ কম থাকায় কমেছে ডে-ট্রেডারদের অংশগ্রহণও।

বর্তমানে বাজার পরিস্থিতি অনেকটাই ‘ওয়েট অ্যান্ড সি’ অবস্থায় রয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগে সতর্ক থাকায় বাজারে গতি কমেছে। অন্যদিকে, ধারাবাহিক লোকসানের কারণে নতুন করে বাজারে প্রবেশে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও দেখাচ্ছেন অনীহা।

দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে ৫০,২৪৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১,০৫৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২,০০৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১০৮টির দর বেড়েছে, ২১৬টির দর কমেছে এবং ৬৭টির দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে ৭৬৭ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৬৪ কোটি ৬১ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৮৩২ কোটি ২৯ লাখ টাকার।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট কমে ১৪,৮০১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ২০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৯টির দর বেড়েছে, ১০৪টির দর কমেছে এবং ২৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ২০ কোটি ৭২ লাখ টাকার।

ডিএসইতে শেয়ারদর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড উঠে এসেছে। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির ৬ হাজার ৭২৯ বারে ৩৮ লাখ ১৯ হাজার ১২২টি শেয়ার লেনদেন হয়েছে এবং এর বাজারমূল্য দাঁড়িয়েছে ৩৮ কোটি ৯৭ লাখ টাকায়। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মোজাফ্ফর হোসেনের শেয়ারদর ৯ দশমিক ৬৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির ১ হাজার ৭২৭ বারে ৫২ লাখ ৩৮ হাজার ৫৯৭টি শেয়ার লেনদেন হয়েছে এবং এর বাজারমূল্য দাঁড়িয়েছে ১২ কোটি ২৬ লাখ টাকায়। তালিকার তৃতীয় স্থানে থাকা সিলকো ফার্মার শেয়ারদর ৮ দশমিক ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির ১ হাজার ৭৭৬ বারে ৪১ লাখ ৩৭ হাজার ৮৯৫টি শেয়ার লেনদেন হয়েছে এবং এর বাজারমূল্য ৬ কোটি ৪৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে সিকদার ইন্স্যুরেন্সের


৭.৪৬ শতাংশ, অ্যাপেক্স স্পিনিংয়ের ৭.২৯ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৬.৪৫ শতাংশ, টেকনো ড্রাগসের ৫.৭৯ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৫.৭২ শতাংশ, অ্যাপেক্স ট্যানারির ৪.৭২ শতাংশ ও জেএমআই হসপিটালের ৪.৩০ শতাংশ।

এদিকে, শেয়ারদর পতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড উঠে এসেছে। কোম্পানির শেয়ারদর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭০ শতাংশ কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ারদর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭০ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারদরও আগের দিনের চেয়ে কমেছে ৮ দশমিক ৭০ শতাংশ।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে দর কমেছে ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৭.৪২ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের ৬.৫২ শতাংশ, হাক্কানি পাল্পের ৫.৯৭ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৫.৫৬ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ৪.৭৯ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৪.৫৬ শতাংশ এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ৪.৪০ শতাংশ।

লেনদেনসূচকডিএসই
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise