জনতা ইন্স্যুরেন্সের মুনাফায় সামান্য পতন, লভ্যাংশ অপরিবর্তিত

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত জনতা ইন্স্যুরেন্সের আগের বছরের তুলনায় ২০২৫ সালে মুনাফা সামান্য কমেছে। তারপরেও কোম্পানিটির পরিচালনা পর্ষদ আগের বছরের ন্যায় ২০২৫ সালের ব্যবসায়ও ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। তবে আগের বছর ৬ শতাংশ নগদের পাশাপাশি ৪ শতাংশ বোনাস শেয়ার দিলেও এবার পুরোটাই নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (০৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এই কোম্পানিটির ২০২৫ সালে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৩০ টাকা, যার পরিমাণ আগের বছরে হয়েছিল ১.৩১ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ০.০১ টাকা বা ১ শতাংশ।
জনতা ইন্স্যুরেন্সের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৯ জুলাই বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ২২ জুন রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
একইদিনে জনতা ইন্স্যুরেন্সের চলতি অর্থবছরের ৩ মাসের (জানুয়ারি-মার্চ ২০২৬) আর্থিক হিসাব প্রকাশ করা হয়েছে। এই সময়ের ব্যবসায় কোম্পানিটির ১২ শতাংশ মুনাফা বেড়েছে।
ডিএসই জানিয়েছে, কোম্পানিটির ১ম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.২৯ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.২৬ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.০৩ টাকা বা ১২ শতাংশ।
গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.৩৭ টাকায়।



