প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

মিউচ্যুয়াল ফান্ডের বিধিবিধান হালনাগাদ করতে বিএসইসির কমিটি

বিশেষ প্রতিনিধিপ্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ২২:০৮
মিউচ্যুয়াল ফান্ডের বিধিবিধান হালনাগাদ করতে বিএসইসির কমিটি

নতুন মিউচ্যুয়াল ফান্ড বিধিমালার বিধানগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্য প্রকাশের (ডিসক্লোজার) ফরম্যাট, মানদণ্ড (স্ট্যান্ডার্ড) এবং নীতিমালাসহ (গাইডলাইন) বিভিন্ন বিষয় হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এই লক্ষ্যে গঠন করা হয়েছে কমিশনের পাঁচ কর্মকর্তার সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি। এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেয়ারবাজারে মিউচুয়াল ফান্ড খাতকে আধুনিকায়নের লক্ষ্যে।

সম্প্রতি এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে বিএসইসি।

এই কমিটির আহ্বায়ক করা হয়েছে কমিশনের অতিরিক্ত পরিচালক শেখ মো. লুৎফুল কবিরকে। কমিটির অন্য সদস্যরা হলেন— যুগ্ম পরিচালক সুলতানা পারভীন, সহকারী পরিচালক মো. আতিকুল্লাহ খান এবং সহকারী পরিচালক মো. তৌহিদুল ইসলাম সাদ্দাম। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী পরিচালক মো. সাগর ইসলাম।

বিএসইসি সূত্রে জানা গেছে, মিউচ্যুয়াল ফান্ড খাতে স্বচ্ছতা বৃদ্ধি, বিনিয়োগকারীদের তথ্যপ্রাপ্তি সহজ করা এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য আনার লক্ষ্যেই এসব কাঠামোগত সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ফান্ড ব্যবস্থাপনা, সম্পদ মূল্যায়ন এবং তথ্য প্রকাশের ক্ষেত্রে আরও প্রণয়ন করা হবে কঠোর ও আধুনিক মানদণ্ড।

আদেশে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫ এর সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্য প্রকাশের কাঠামো, মানদণ্ড এবং নীতিমালাসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করে তা হালনাগাদ করতে কাজ করবে এই কমিটি। এ পরিপ্রেক্ষিতে, কমিশনের পাঁচজন কর্মকর্তার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিকে নির্ধারিত কার্যপরিধি অনুযায়ী কাজ সম্পন্ন করে আগামী ৪০ কার্যদিবসের মধ্যে কমিশনের কাছে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হলো।

গঠিত কমিটির প্রধান দায়িত্ব হবে- মিউচ্যুয়াল ফান্ড খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ও নির্দেশিকা হালনাগাদ করা, যাতে নতুন বিধিমালার সঙ্গে সেগুলোর পূর্ণ সামঞ্জস্য নিশ্চিত করা যায়। এছাড়া বিধিমালার স্ট্যান্ডার্ড ট্রাস্ট ডিড, ত্রৈমাসিক রিপোর্টিং ফরম্যাট, ত্রৈমাসিক পোর্টফোলিও স্টেটমেন্ট ফরম্যাট এবং মার্জার ও কনভার্সন গাইডলাইন তৈরি করবে গঠিত কমিটি।

বিশ্লেষকদের মতে, মিউচ্যুয়াল ফান্ড খাতে এই ধরনের উদ্যোগ বাজারে শৃঙ্খলা ও আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে ডিসক্লোজার ব্যবস্থার আধুনিকায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে পুঁজিবাজারে স্বচ্ছতা ও সুশাসন ব্যবস্থা জোরদারে বিএসইসি একাধিক সংস্কার উদ্যোগ নিয়েছে। নতুন কমিটি গঠন সেই ধারাবাহিকতারই অংশ।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম আগামীর সময়কে বলেছেন, ‘নতুন বিধিমালায় মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডকে বেমেয়াদি ফান্ডে রূপান্তরের সুনির্দিষ্ট বিধান রয়েছে। যদি কোনো স্কিমের ইউনিটপ্রতি গড় লেনদেন মূল্য তার ক্রয়মূল্য বা নিট সম্পদমূল্যের (এনএভি) তুলনায় ২৫ শতাংশের বেশি কমে যায়, তবে ইউনিটহোল্ডারদের স্বার্থ রক্ষায় ট্রাস্টি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করবে। সেখানে ইউনিটহোল্ডারদের মতামতের ভিত্তিতে ফান্ডটি বেমেয়াদি করা হবে অথবা অবসায়ন করা হবে। এই রূপান্তর প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন করার জন্যই একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন, যা প্রস্তাব করবে এই কমিটি।’

শেয়ারবাজারবিএসইসি
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise