প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

আইন ও হিসাব মান লঙ্ঘনের অভিযোগে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স

স্টাফ রিপোর্টারপ্রকাশ: ০৪ মে ২০২৬, ১৭:০২
আইন ও হিসাব মান লঙ্ঘনের অভিযোগে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স

সংগৃহীত ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি বীমা আইন, শ্রম আইন ও আন্তর্জাতিক হিসাব মান (আইএএস) পরিপালনে ব্যর্থ হচ্ছে। কোম্পানিটির সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এতে কোম্পানিটি একদিকে আইন লঙ্ঘন করছে, অন্যদিকে কর্মচারীদের ন্যায্য অধিকার থেকেও বঞ্চিত করছে বলে অভিযোগ উঠেছে।

নিরীক্ষা প্রতিবেদনে দেখা যায়, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ এখনো ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) গঠন করেনি। যদিও ২০০৬ সালের শ্রম আইনের ২৩২ ধারা অনুযায়ী, প্রতিটি প্রতিষ্ঠানে ডব্লিউপিপিএফ গঠন করা এবং মুনাফা অর্জনের পরবর্তী ৯ মাসের মধ্যে কর্মীদের মধ্যে তা বিতরণ বাধ্যতামূলক।

এ বিষয়ে আর্থিক বিবরণীতে কোম্পানি কর্তৃপক্ষ উল্লেখ করেছে, আর্থিক প্রতিষ্ঠান খাতে শ্রম আইন কার্যকর হবে কি না, সে বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চেয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)। একই সঙ্গে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) আবেদন জানিয়েছে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও শ্রম মন্ত্রণালয় থেকে বীমা খাতে ডব্লিউপিপিএফ প্রযোজ্য নয়— এমন কোনো নির্দেশনা আসেনি। তাই ফান্ড গঠন করেনি কোম্পানিটি।

নিরীক্ষা প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির জমি বাবদ সম্পদের মূল্য দেখানো হয়েছে ৩২ কোটি ৪৫ লাখ টাকা, যা সর্বশেষ ২০১৯ সালে পুনর্মূল্যায়ন করা হয়েছিল। অথচ আন্তর্জাতিক হিসাব মান (আইএএস)-১৬-এর ধারা ৩৪ অনুযায়ী, প্রতি তিন থেকে পাঁচ বছর অন্তর সম্পদ পুনর্মূল্যায়ন আবশ্যক। নির্ধারিত সময় অতিক্রান্ত হলেও পুনর্মূল্যায়ন না করায় হিসাব মান লঙ্ঘন হয়েছে।

বীমা কোম্পানি আইন ২০১০ অনুযায়ী, নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ধারণের হার কমপক্ষে ৬০ শতাংশ হতে হবে। কিন্তু প্যারামাউন্ট ইন্স্যুরেন্সে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার রয়েছে মাত্র ৪৮ দশমিক ৪৮ শতাংশ, যা আইন পরিপালনের ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি নির্দেশ করে।

নিরীক্ষক প্রতিবেদনে উল্লেখ করেছে, আন্তর্জাতিক হিসাব মান (আইএএস), ১৯-এর ধারা ৫৫-৫৬ অনুযায়ী গ্র্যাচুইটি ফান্ডের দায় নির্ধারণে অ্যাকচুয়ারিয়াল মূল্যায়ন পদ্ধতি প্রয়োগ করা হয়নি। ফলে গ্র্যাচুইটি-সংক্রান্ত সঞ্চিতির পর্যাপ্ততা নিশ্চিত করা সম্ভব হয়নি। এ ছাড়া কোম্পানি কর্মচারীদের গ্র্যাচুইটি সুবিধা দেওয়া হলেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নীতিমালা গ্রহণ করা হয়নি এবং গ্র্যাচুইটির জন্য পৃথক হিসাবও সংরক্ষণ করা হচ্ছে না।

এ বিষয়ে জানতে মোবাইল ফোনে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব ঝর্ণা পারুলের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বিস্তারিত লিখিত দিতে বলেন। লিখিত দেওয়া হলেও তিনি কোনো মন্তব্য করেননি ও পরে তাকে মোবাইল ফোনেও পাওয়া যায়নি।
তবে এরপর তিনি কোনো মন্তব্য করেননি এবং ফোন দিলেও রিসিভ করেননি।

সব অনিয়মের মধ্যেই সমাপ্ত ২০২৫ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ দশমিক ১৯ টাকা এবং গত ৩১ ডিসেম্বর পর্যন্ত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২৮ দশমিক ১৬ টাকায়।

২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধন ৪০ কোটি ৬৭ লাখ টাকা। এর মধ্যে ৫১ দশমিক ৫২ শতাংশ মালিকানা রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

অনিয়মপ্যারামাউন্ট ইন্স্যুরেন্স
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise