ইউসিবি-লিন্ডে বিডির মুনাফায় বড় উত্থান

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ও লিন্ডে বাংলাদেশের (লিন্ডে বিডি) চলতি অর্থবছরের ৩ মাসের (জানুয়ারি-মার্চ ২০২৬) ব্যবসায় বড় উত্থান হয়েছে। এরমধ্যে এগিয়ে রয়েছে ইউসিবি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইউসিবি :
ব্যাংকটির ১ম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.০৭ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.০৪ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.০৩ টাকা বা ৭৫ শতাংশ।
গত ৩১ মার্চ ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫.৯৭ টাকায়।
এই ব্যাংকটির ২০২৫ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ০.১৫ টাকা মুনাফা হলেও সম্প্রতি পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১১ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ২০ মে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
লিন্ডে বিডি:
এ কোম্পানিটির ১ম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৭.২২ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৫.২৯ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১.৯৩ টাকা বা ৩৬ শতাংশ।
গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১৭.৫৩ টাকায়।
এর আগে গত ৮ এপ্রিল কোম্পানিটির ২০২৫ সালের আর্থিক অবস্থা ও লভ্যাংশের তথ্য প্রকাশ করা হয়। এতে ২০২৫ সালে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) উল্লেখ করা হয় ২২.৬০ টাকা। যা ডিএসইতে থাকা তথ্য অনুযায়ী ৬ বছরের মধ্যে সর্বনিম্ন। আর ২০২৫ সালের জন্য পর্ষদের ঘোষিত ১০০% নগদ লভ্যাংশ বিগত ১১ বছরের মধ্যে সর্বনিম্ন।
লিন্ডে বিডির ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১০ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে গত ২৯ এপ্রিল রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল।



