প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

গোল্ডেন জুবিলি ফান্ডের অর্থ ব্যবহারে অনিয়ম

নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১৮:৪০
গোল্ডেন জুবিলি ফান্ডের অর্থ ব্যবহারে অনিয়ম

প্রতীকী ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড’-এর অর্থ ব্যবহারে বেরিয়ে এসেছে বড় ধরনের অনিয়মের তথ্য। ফান্ডের অর্থ বিধিবহির্ভূত প্রতিষ্ঠানে রাখা এবং সম্পদ ব্যবস্থাপকের (অ্যাসেট ম্যানেজার) স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে শেয়ার লেনদেন করে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের বিষয়টি ধরা পড়েছে নিরীক্ষায়।

মিউচুয়াল ফান্ডটির ২০২৫ সালের আর্থিক হিসাবের ওপর ভিত্তি করে নিরীক্ষক জানিয়েছেন এই তথ্য।

নিরীক্ষকের প্রতিবেদন অনুযায়ী, গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড থেকে ৭ কোটি টাকা ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) দীর্ঘমেয়াদি আমানত (এফডিআর) হিসেবে রাখা হয়েছে। এটি ফান্ডটির মোট সম্পদ ৭.৩৪ শতাংশ।

তবে বিএসইসির মিউচুয়াল ফান্ড বিধিমালার ৬৭(৪) ধারা অনুযায়ী, যেকোনো মিউচুয়াল ফান্ডের অর্থ কেবল বাংলাদেশের তফসিলি ব্যাংকে এফডিআর করার সুযোগ রয়েছে; কোনো ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে নয়।

গত বছরের ১২ নভেম্বর এসংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশের আগেই এই এফডিআর করা হলেও, আইন পরিবর্তনের পর ফান্ড কর্তৃপক্ষ তা সংশোধন বা স্থানান্তর করেনি বলে উল্লেখ করেছেন নিরীক্ষক।

এছাড়া ফান্ডটি মিউচুয়াল ফান্ড বিধিমালার ৪৩(১৭) ধারা পরিপালন করছে না বলে জানা গেছে। বিধিমালা অনুযায়ী, ফান্ডের অ্যাসেট ম্যানেজার বা পরিচালকদের সঙ্গে সম্পৃক্ত কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে শেয়ার লেনদেন করা নিষিদ্ধ। কিন্তু এই নিয়ম লঙ্ঘন করে গোল্ডেন জুবিলি ফান্ড কর্তৃপক্ষ তাদের অ্যাসেট ম্যানেজার ‘আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট’-এর সিস্টার কনসার্ন আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানির মাধ্যমে কেনাবেচা করেছে শেয়ার।

এই অনিয়মের বিষয়ে জানতে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের সচিব শাশ্বত কুমার সাহার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

২০২২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া গোল্ডেন জুবিলি ফান্ডের পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকা। এর মধ্যে সাধারণ ও অন্যান্য শ্রেণির বিনিয়োগকারীদের (উদ্যোক্তা/পরিচালক ব্যতীত) মালিকানা রয়েছে ৩৯ শতাংশ। সোমবার (৬ এপ্রিল) লেনদেন শেষে ডিএসইতে ফান্ডটির প্রতিটি ইউনিটের বাজার দর দাঁড়িয়েছে ৫.৮০ টাকায়।

অর্থনীতিশেয়ারবাজারঅনিয়ম
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise