প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

মূলধন বাড়াতে চায় আছিয়া সি ফুডস, বিএসইসিতে আবেদন

বিশেষ প্রতিনিধিপ্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১৪:৫৩
মূলধন বাড়াতে চায় আছিয়া সি ফুডস, বিএসইসিতে আবেদন

সংগৃহীত ছবি

শেয়ারবাজারে এসএমই প্ল্যাটফর্মে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি আছিয়া সি ফুডস লিমিটেডের পরিশোধিত মূলধন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। কোম্পানিটি ৩৫ শতাংশ বোনাস লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড) ইস্যুর মাধ্যমে ১৩ কোটি টাকার বেশি মূলধন বাড়াতে চায়। এরই ধরাবাহিকতায় মূলধন বাড়ানোর বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) কাছে আবেদন করেছে কোম্পানি কর্তৃপক্ষ।

এ বিষয়ে সম্প্রতি বিএসইসির চেয়ারম্যান বরাবর চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। কমিশনের ক্যাপিটাল ইস্যু বিভাগের সহকারী পরিচালকের দৃষ্টি আকর্ষণ করে পাঠানো ওই আবেদনে প্রয়োজনীয় তথ্যও সরবরাহ করা হয়েছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, বর্তমানে আছিয়া সি ফুডসের পরিশোধিত মূলধন রয়েছে প্রায় ৩৭ কোটি ৩৫ লাখ ৬৩ হাজার ৩৪০ টাকা। প্রস্তাবিত ৩৫ শতাংশ বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে এই মূলধন প্রায় ১৩ কোটি ৭ লাখ ৪৭ হাজার ১৬৯ টাকার শেয়ার ইস্যু করবে। ফলে কোম্পানিটির পরিশোধিত মূলধন প্রায় ৫০ কোটি ৪২ লাখ টাকায় উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

কোম্পানিটি আবেদনে জানিয়েছে, ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ইস্যু অব ক্যাপিটাল) রুলস, ২০০১’-এর বিধি ৩(২) অনুযায়ী প্রয়োজনীয় তথ্যাদি জমা দেওয়া হয়েছে এবং কমিশনের অনুমোদন পাওয়ার পরপরই এই মূলধন বৃদ্ধির কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

১৯৯৩ সালে প্রতিষ্ঠিত খুলনার এই রপ্তানিকারক কোম্পানিটি দীর্ঘদিন ধরে প্রক্রিয়াজাত সামুদ্রিক খাবার বিদেশে রপ্তানি করে আসছে। কোম্পানির অনুমোদিত মূলধন রয়েছে ১০০ কোটি টাকা, যা ভবিষ্যৎ সম্প্রসারণের জন্য পর্যাপ্ত স্পেস রাখছে। কোম্পানিটির প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা।

বাজার সংশ্লিষ্টরা বলেছেন, বোনাস লভ্যাংশোর মাধ্যমে মূলধন বাড়ানোর এই উদ্যোগ কোম্পানির আর্থিক সক্ষমতা ও রিজার্ভ শক্তিশালী হওয়ার ইঙ্গিত দেয়। সাধারণত কোম্পানিগুলো তাদের সঞ্চিত মুনাফা থেকে শেয়ারহোল্ডারদের মধ্যে বোনাস শেয়ার বিতরণ করে থাকে, যা সরাসরি নগদ বহিঃপ্রবাহ ছাড়াই মূলধন বৃদ্ধির একটি কার্যকর পদ্ধতি।

তবে বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে বোনাস শেয়ার ঘোষণার বিষয়টি যেমন ইতিবাচক, তেমনি এর প্রকৃত প্রভাব নির্ভর করে কোম্পানির ভবিষ্যৎ আয়, উৎপাদন সক্ষমতা এবং ব্যবসা সম্প্রসারণের ওপর। মূলধন বাড়ার সঙ্গে সঙ্গে কোম্পানির আয়ের প্রবৃদ্ধি বজায় না থাকলে শেয়ারপ্রতি আয়ে (ইপিএস) চাপ তৈরি হতে পারে।

অন্যদিকে আছিয়া সি ফুডস দেশের সামুদ্রিক পণ্য খাতে একটি পরিচিত নাম। খুলনায় অবস্থিত কারখানা থেকে প্রতিষ্ঠানটি বিভিন্ন সামুদ্রিক পণ্য প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করে আসছে। বৈশ্বিক বাজারে চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে কোম্পানিটি ভবিষ্যতে উৎপাদন ও রপ্তানি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। কমিশনের অনুমোদন পেলে এই মূলধন বৃদ্ধি কোম্পানির ব্যবসা সম্প্রসারণ, আর্থিক কাঠামো শক্তিশালীকরণ এবং বাজারে অবস্থান সুদৃঢ় করতে সহায়ক হবে।

সর্বশেষ আর্থিক অবস্থা

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ ও ৩৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১০ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১.২০ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৯২ টাকা।

শেয়ার ধারণ পরিস্থিতি

আছিয়া সি ফুডস শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ২০২২ সালে। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৭৩ লাখ ৫৬ হাজার ৩৩৪টি। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির উদ্যোক্তাদের হাতে ৩০.৬৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৫.৫৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৩.৭৫ শতাংশ শেয়ার আছে। বুধবার (২৯ এপ্রিল) আছিয়া সি ফুডসে শেয়ার সর্বশেষ ৩৪.৩০ টাকায় লেনদেন হয়েছে।

শেয়ারবাজারআছিয়া সি ফুডস
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise