প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

পাঁচ কোম্পানির লভ্যাংশ ঘোষণা, ছয় ব্যাংকের শূন্য

নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ০২ মে ২০২৬, ১১:৩০
পাঁচ কোম্পানির লভ্যাংশ ঘোষণা, ছয় ব্যাংকের শূন্য

প্রতীকী ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স। একইদিনে ছয় ব্যাংকের পর্ষদ শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কোম্পানিগুলোর পর্ষদ সভা শেষে প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এসব জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ সর্বোচ্চ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ বীমা কোম্পানিটি থেকে আগের বছরও ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়েছিল।
এরপরের অবস্থানে থাকা এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যার পরিমাণ আগের বছরে ছিল ১০ শতাংশ।

তৃতীয় অবস্থানে থাকা ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ব্যবসায় ১৩ শতাংশ (৮% নগদ ও ৫% বোনাস) লভ্যাংশ ঘোষণা করেছে, যার পরিমাণ আগের বছরে ছিল ১৫ শতাংশ (৭.৫০% নগদ ও ৭.৫০% বোনাস)।

এ ব্যাংকটির ২০২৪ সালে শেয়ারপ্রতি ৪.০৩ টাকা করে নিট ৩৭২ কোটি ৩২ লাখ টাকার মুনাফা হয়েছিল। তবে ২০২৫ সালে কিছুটা কমে শেয়ারপ্রতি ৩.৩৮ টাকা করে ৩৩৬ কোটি টাকার নিট মুনাফা হয়েছে। যাতে ব্যাংকটির লভ্যাংশেও পতন হয়েছে।

একইদিনে ছয়টি ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি। এরমধ্যে মুনাফা সত্ত্বেও মার্কেন্টাইল ব্যাংক, আল-আরাফাহ ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) পর্ষদ লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে। এছাড়া ন্যাশনাল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের লোকসানের কারনে লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশের ব্যাংকগুলো এখনো দেউলিয়া না হলেও আসলে সেগুলোতে অনেক সমস্যা রয়েছে। আর এসব সমস্যার অনেকগুলো এরইমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমেও চোখে পড়েছে। বিশেষ করে, সরকারি আর বেসরকারি ব্যাংকখাতের নিজেদের ব্যালেন্সশিটে শুভঙ্করের ফাঁকি রয়েছে বলেও মনে করেন অনেক অর্থনীতিবিদ। এসব সমস্যাকে গুজব হিসেবে উড়িয়ে দেয়াটা সমস্যা অস্বীকার করার শামিল। এসব বিষয়ে ব্যবস্থা নেয়া না হলে ভবিষ্যতে এসব সমস্যা ব্যাংক খাতে আস্থার অভাব তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

নিম্নে কোম্পানিগুলোর লভ্যাংশের বিস্তারিত তুলে ধরা হলো-

কোম্পানির নাম

লভ্যাংশের হার

ইপিএস (টাকা)

রেকর্ড ডেট

এজিএম

ইস্টার্ন ইন্স্যুরেন্স

১৫% নগদ

২.৮৮

১৬ জুন

১৪ জুলাই

এশিয়া প্যাসিফিক
১৪% নগদ
২.৫১
২১ মে
৯ জুলাই
ট্রাস্ট ব্যাংক

৮% নগদ ও ৫% বোনাস

৩.৫৬
১১ জুন
২৮ জুলাই

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স

১০% নগদ

১.৯৮

২১ মে

১৫ জুন

এক্সপ্রেস ইন্স্যুরেন্স

৫% নগদ

১.১৮

২১ মে

১ জুলাই

মার্কেন্টাইল ব্যাংক

০০

১.১০

২১ মে

২৪ জুন

আল-আরাফাহ ব্যাংক

০০

০.৭৪

৯ জুন

২৯ জুলাই

ইউসিবি

০০

০.১৫

২০ মে

১১ জুন

ন্যাশনাল ব্যাংক

০০

(৭.৫৫)

১৫ জুন

১৩ আগস্ট

প্রিমিয়ার ব্যাংক

০০

(৮.০৫)

৩ জুন

৮ জুলাই

আইএফআইসি ব্যাংক

০০

(১৩.৩২)

২১ মে

২৯জুন

লভ্যাংশ ঘোষণা করা কোম্পানিগুলোর মধ্যে ব্যবসায় সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক। এ ব্যাংকটির ২০২৫ সালে শেয়ারপ্রতি ১৩.৩২ টাকা করে ২ হাজার ৫৬০ কোটি ২২ লাখ টাকা লোকসান হয়েছে। এর আগের বছর ব্যাংকটির শেয়ারপ্রতি ০.৬৩ টাকা করে ১২০ কোটি ৬২ লাখ টাকার লোকসান হয়েছিল।

ব্যবসায় খারাপে এরপরের অবস্থানে রয়েছে প্রিমিয়ার ব্যাংক। এ ব্যাংকটির ২০২৫ সালে শেয়ারপ্রতি ৮.০৫ টাকা করে ৯৯২ কোটি ৯১ লাখ টাকার লোকসান হয়েছে। আর ন্যাশনাল ব্যাংকের শেয়ারপ্রতি ৭.৫৫ টাকা করে ২ হাজার ৪৩০ কোটি ৯০ লাখ টাকা লোকসান হয়েছে।


শেয়ারবাজার
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise