প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকলেও সচল থাকবে লেনদেন

অনলাইন ডেস্কপ্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১৩:১২
ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকলেও সচল থাকবে লেনদেন

সংগৃহীত ছবি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে টানা সাত দিনের ছুটি শুরু হচ্ছে। এ সময় দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে ব্যাংক বন্ধ থাকলেও অর্থ লেনদেন পুরোপুরি বন্ধ থাকছে না। বরং ডিজিটাল ও বিকল্প ব্যাংকিং চ্যানেলগুলো সচল থাকবে। যাতে গ্রাহক তাদের নগদ টাকা ও লেনদেনের প্রয়োজন মেটাবে।

ঈদের ছুটিতে নগদ টাকার চাহিদা মেটাতে প্রধান ভরসা হবে এটিএম বুথ ও সিআরএম (ক্যাশ রিসাইকেল মেশিন)। এসব মেশিন থেকে গ্রাহকরা নিজ নিজ কার্ড ব্যবহার করে টাকা তুলতে পারবেন। পাশাপাশি কেনাকাটার ক্ষেত্রে পয়েন্ট অব সেলে (পিওএস) গিয়েও কার্ড দিয়ে লেনদেন করা যাবে। বর্তমানে সারা দেশে ব্যাংকগুলোর এটিএম বুথ রয়েছে ১২ হাজার ৭১৩টি এবং সিআরএম রয়েছে ৮ হাজার ৪৮৩টি। পিওএস টার্মিনালের সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৭৭৩টি।

শুধু তা-ই নয়, ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমেও লেনদেন চলমান থাকবে। গ্রাহকরা নিজেদের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে তাৎক্ষণিক টাকা পাঠাতে পারবেন। দেশে বর্তমানে ইন্টারনেট ব্যাংকিং গ্রাহকের সংখ্যা ১ কোটি ২৫ লাখ, যা জানুয়ারিতে এক লাখ কোটি টাকার বেশি লেনদেন করেছে। ডাচ্–বাংলা ব্যাংকের নেক্সাস পে, ব্র্যাক ব্যাংকের আস্থা, সিটি ব্যাংকের সিটিটাচ, ইসলামী ব্যাংকের সেলফিনের মতো অ্যাপগুলো এখন বেশ জনপ্রিয়।

এছাড়া বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) পুরো ছুটিতে সক্রিয় থাকবে। এসব সেবায় এজেন্ট পর্যায়েও টাকা তোলা ও জমা দেওয়া যাবে। ফলে ব্যাংক বন্ধ থাকলেও ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের লেনদেনও বাধাগ্রস্ত হবে না।

ছুটির সময় এটিএম বুথে টাকা সংকট এড়াতে বাংলাদেশ ব্যাংক সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশ দিয়েছে। বুথগুলোতে যেন পর্যাপ্ত নগদ টাকা মজুত রাখা হয়, সে বিষয়ে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে পিওএস, কিউআর কোড ও ইন্টারনেটভিত্তিক পেমেন্ট সেবা নির্বিঘ্ন রাখতে প্রযুক্তিগত প্রস্তুতি নিতে বলা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ ছুটিতে ব্যাংকের শাখা বন্ধ থাকলেও আধুনিক ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা ও মোবাইল ফিন্যান্সিয়াল সেবা চালু থাকায় সাধারণ মানুষ কোনো সমস্যায় পড়বেন না।

বাণিজ্যঈদস্পেশাল-১ব্যাংক
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise