প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

জটের ভয় চট্টগ্রাম বন্দরে

অনলাইন ডেস্কপ্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৯
জটের ভয় চট্টগ্রাম বন্দরে

ফাইল ছবি

বিদেশি অপারেটর দিয়ে এনসিটি টার্মিনাল পরিচালনা চুক্তি ঘিরে ডাকা ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি কন্টেইনারের জট লেগেছে। বহির্নোঙরে সাগরে জাহাজের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। ধর্মঘট প্রত্যাহারের পর জট পরিস্থিতির উন্নতির আশা করা হলেও সংসদ নির্বাচন ঘিরে তিনদিনের ছুটিতে আবারো জটের আশংকা।

মূলত সংসদ নির্বাচন ঘিরে বন্দরের অপারেশন কার্যক্রম বন্ধ না থাকলেও বন্দর থেকে আমদানি কন্টেইনার বের করা এবং রপ্তানি কন্টেইনার বন্দরের প্রবেশের ক্ষেত্রে গাড়ি চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এতে বন্দরের ভেতর কাজ চললেও আমদানি-রপ্তানি কাজে জড়িত সিঅ্যান্ডএফ, ফ্রেইট ফরোয়ার্ডার, শিপিং এজেন্টসহ বন্দর ব্যবহারকারী সংস্থাগুলোর সমানতালে কার্যক্রম সীমিত হয়ে পড়েছে।

সিঅ্যান্ডএফ এজেন্ট অহিদ নিহাদ চৌধুরী এন্টারপ্রাইজের মালিক আবদুল আহাদ আগামীর সময়কে বলেন, ‘কর্মীদের প্রায় সবাই গ্রামের বাড়ি চলে গেছেন। এখন অফিস কর্মী কেবল আমিই। স্বাভাবিকভাবেই জরুরি পণ্য ছাড়া বন্দর থেকে ডেলিভারি নিচ্ছি না। তিনদিনের বন্ধে ধর্মঘটে তৈরী হওয়া জট আবারো বাড়বে।’

তিনদিনের ছুটির প্রভাব যে পড়েছে সেটি মহাসড়কে পণ্যবাহী গাড়ি চলাচলের ছবি দেখেই আঁচ করা যায়। চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন সাড়ে ৫ হাজার কন্টেইনার ডেলিভারি হয়ে দেশের বিভিন্ন প্রান্তে যায়। কিন্তু বুধবার সকাল থেকেই সেই ডেলিভারি অর্ধেকে নেমেছে। বৃহষ্পতিবার সেটি আরও কমবে। শুক্রবার-শনিবার সরকারি ছুটি থাকায় এমনিতেই ডেলিভারি কম থাকে। অর্থাৎ রবিবার থেকে বন্দরের জট আস্তে আস্তে কমতে থাকবে।

বন্দরের পরিবহন বিভাগের তথ্য বলছে, বন্দরে ৫৯ হাজার একক (প্রতিটি ২০ ফুট দীর্ঘ) কন্টেইনার রাখার সুযোগ আছে। মঙ্গলবার পর্যন্ত ৪০ হাজার একক কন্টেনার জমেছিল। বুধবারের তথ্য এখনো পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে ডেলিভারি কমে যাওয়ায় বন্দরের ভেতর কন্টেইনার সংখ্যা ৪৫ হাজারে উন্নীত হবে। আরও দুদিন অবস্থা অব্যাহত থাকলে ধারনক্ষমতার কাছাকাছি পৌঁছবে।

চট্টগ্রাম বন্দর পরিচালক (পরিবহন) এনামুল করিম অবশ্য আগামীর সময়কে বলেন, ‘আশা করছি রবিবার থেকেই ডেলিভারি পুরোদমে শুরু হবে।’

কন্টেইনারবাহি জাহাজ প্রথমে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। সেখান থেকে সিরিয়াল বা বার্থিং অনুমতি নিয়ে জাহাজ জেটিতে ভিড়ে। ধর্মঘটের কারণে অপারেশনাল কার্যক্রম অচল থাকায় ৪৬টি জাহাজ অলস বসেছিল। এসব জাহাজে খাদ্যপণ্য, রমজানের ভোগ্যপণ্য, তেলসহ অন্যান্য সামগ্রী বোঝাই রয়েছে।

নির্বাচনচট্টগ্রাম বন্দর
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise