প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভর্তি

উপাচার্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট নামবে শূন্যের কোটায়

নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১৫:০৯
জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট নামবে শূন্যের কোটায়

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট একটা নিত্যনৈমিত্তিক ঘটনা। বহুকাল ধরে তা চলে আসছে। তবে আগামী বছরের নভেম্বর-ডিসেম্বর নাগাদ সেশনজটকে শূন্যের কোটায় নামিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

আজ শুক্রবার ধানমন্ডিস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য এ কথা বলেন।

এ সময় ড. আমানুল্লাহ বলেছেন, ২০২৭ সালের নভেম্বর-ডিসেম্বর নাগাদ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট বলতে কিছু থাকবে না বলে আমরা আশা করছি। আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত সময় লাগার কারণ সেশনজটটা শুরু হয়েছে সেই ২০১৬ সাল থেকে। পরবর্তী সময়ে মহামারী করোনা, জুলাই গণঅভ্যুত্থান ও রাষ্ট্রীয় বিভিন্ন ঘটনার কারণে একটু একটু করে বেড়ে সেশনজট আজকের এই অবস্থায় এসেছে। তবে আগামী বছরের নভেম্বর-ডিসেম্বরের মধ্যে সেশনজটকে শূন্যের কোটায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছি।

সম্মেলনে সেশনজট নিয়ন্ত্রণের বর্তমান পরিস্থিতি তুলে ধরে উপাচার্য বলেছেন, গত দুই বছরে আমরা ৪০ লাখ শিক্ষার্থীর পরীক্ষা নিয়েছি। তাই পূর্বের যে সেশনজট ছিল, সেটা প্রায় পরিসমাপ্তির পথে। আগামী জুন নাগাদ ৬০-৭০ শতাংশ সেশনজট আমরা নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারব।

বর্তমানে পুরো দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় আড়াই হাজার কলেজ রয়েছে। এর মধ্যে ৮৮০টি কলেজে স্নাতক কোর্স চালু আছে। এত বিশালসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানের সিংহভাগেই মানসম্মত পড়াশোনা হচ্ছে না। এ বাস্তবতা মেনে নিয়ে ড. আমানুল্লাহ বলেছেন, গত ১২ বছরে কোনো বাছবিচার ছাড়াই আমরা বিভিন্ন অঞ্চলের কলেজগুলোতে অনার্স-মাস্টার্স প্রোগ্রাম চালু করেছি। অনেক কলেজেই ল্যাবের সুযোগ-সুবিধা এবং মানসম্মত ও পর্যাপ্ত শিক্ষক নেই। এই মুহূর্তে আমরা এ বিষয়গুলো পর্যালোচনা করছি। যেসব কলেজ সঠিকভাবে পরিচালিত হচ্ছে না, সেগুলো আমরা বন্ধ করে দেব।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার হতে যাচ্ছে। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্ধারিত ১৩৮টি কেন্দ্রে একযোগে নেওয়া হবে পরীক্ষা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ভর্তি পরীক্ষাসেশন জট
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise