প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

পদত্যাগ করলেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১৮:৩৩
পদত্যাগ করলেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ

সংগৃহীত ছবি

দেড় বছরের বেশি দায়িত্ব পালন শেষে পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ। দায়িত্বকালে তিনি ৪২টি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে দৃশ্যমান পরিবর্তন আনেন হলের অবকাঠামো ও শিক্ষার্থীদের জীবনযাত্রায়।

জানা গেছে, পোস্টডক্টরাল গবেষণার জন্য বিদেশে যেতে চান ফারুক শাহ। এজন্য উপাচার্য বরাবর ছুটির আবেদন করেন তিনি। সেই আবেদন অনুমোদিত হয় মঙ্গলবার (৭ এপ্রিল)। একই দিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদের স্বাক্ষরিত এক চিঠিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল আমিনকে নিয়োগ দেওয়া হয় নতুন প্রাধ্যক্ষ হিসেবে।

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর প্রাধ্যক্ষের পদত্যাগের পরিপ্রেক্ষিতে ৪ সেপ্টেম্বর জহুরুল হক হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক ফারুক শাহ ।

হলজুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সম্প্রসারণ, পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়ন, আধুনিক পানির ফিল্টার স্থাপন, কক্ষ সংস্কার, নতুন ফ্যান সরবরাহ ও প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আবাসন সুবিধা উন্নয়নসহ আরও উল্লেখযোগ্য কাজ করেছেন ফারুক শাহ।

শিক্ষার্থীদের একাডেমিক ও দৈনন্দিন সুবিধা বাড়াতে রিডিং রুম, টিভি রুম, গেস্ট রুম ও ক্যান্টিন সংস্কার, সবুজায়ন কার্যক্রম, সুপারশপ স্থাপন, প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহ, ওয়াশরুম ব্যবস্থা এবং মশা ও ছারপোকা নিয়ন্ত্রণেও কার্যকর পদক্ষেপ নিয়েছিলেন তিনি।

প্রায় ৯৫টি কক্ষ সংস্কার, ভবনের ছাদ মেরামত, লন্ড্রি ও ওয়াশরুম উন্নয়ন এবং পুকুরপাড়ে ওয়াকওয়ে নির্মাণসহ কিছু কাজ বর্তমানে চলমান রয়েছে। সাংস্কৃতিক পরিমণ্ডল প্রাণবন্ত রাখতে রি-ইউনিয়ন, পিঠা উৎসব ও নবীনবরণ আয়োজনেও ব্যাপক ভূমিকা রাখেন সদ্য পদত্যাগ করা এ প্রাধ্যক্ষ।

বিদায়ী প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ফারুক শাহ আগামীর সময়কে বলেছেন, ‘দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীদের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল। হলকে আরও বাসযোগ্য, সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধব করতে কাজ করেছি আন্তরিকভাবে। নিজের শিক্ষাজীবনের স্মৃতিবিজড়িত এই হল থেকেই প্রাধ্যক্ষ হিসেবে বিদায় নেওয়াকে তিনি গর্ব ও আবেগের একটি অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়শহীদ সার্জেন্ট জহুরুল হক হলড. মো. ফারুক শাহ
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise