প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

ঢাবিতে দেয়াললিখন নিয়ে উত্তেজনা, হেনস্তার শিকার ৬ সাংবাদিক

ঢাবি প্রতিনিধিপ্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৫:৪৪
ঢাবিতে দেয়াললিখন নিয়ে উত্তেজনা, হেনস্তার শিকার ৬ সাংবাদিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেয়াললিখন ও পাল্টা লিখন কেন্দ্র করে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীদের সহিংস আচরণের অভিযোগ উঠেছে। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের সময় ছয় সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন।

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষের প্রতিবাদে সারা দেশে দেয়াললিখন কর্মসূচি পালন করে ছাত্রদল। এর অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও বিভিন্ন দেয়ালে ‘গুপ্ত রাজনীতির বিরুদ্ধে’ স্লোগান লিখছিলেন সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় বিজয় একাত্তর হলে এক শিবির-সমর্থক শিক্ষার্থীর সঙ্গে বাগবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে প্রাইম বাংলাদেশের ঢাবি প্রতিনিধি ইফতেখার সোহান সিফাতকে বাধা দেন ছাত্রদল কর্মী নাভিদ আনজুম নিভান।

ঘটনার প্রতিবাদ জানাতে গেলে দৈনিক মানবজমিনের প্রতিনিধি আসাদুজ্জামান খান ও নয়া দিগন্তের প্রতিনিধি হারুন ইসলামও হেনস্তার শিকার হন। পরে ছাত্রদলের জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


আরও পড়ুন

দেয়াল লিখনে ছেয়ে গেছে ঢাবি

২২ এপ্রিল ২০২৬



ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এসে দুঃখ প্রকাশ করেন ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী। এ সময় তারা বলেন, সাংবাদিকদের সঙ্গে কোনো ধরনের দুর্ব্যবহার সংগঠনের নীতির পরিপন্থি।

তবে রাতেই ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে আবারও উত্তেজনা সৃষ্টি হয়। সেখানে ছাত্রদল ‘গুপ্ত শিবির’ এবং শিবিরের পক্ষ থেকে ‘রামদা দল’ লিখন কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে।



এ সময় ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক সমিতির সভাপতি ও কালের কণ্ঠের প্রতিনিধি মানজুর হোসাইন মাহি, ডেইলি অবজারভারের প্রতিনিধি নাইমুর রহমান ইমন এবং সদস্য সজীব আহমেদ হেনস্তার মুখে পড়েন বলে অভিযোগ পাওয়া যায়।



প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কক্ষে হাউজ টিউটরের উপস্থিতিতে বৈঠক চলাকালে তিন সাংবাদিক সেখানে প্রবেশ করলে তাদের বের হয়ে যেতে বলা হয়। একপর্যায়ে কয়েকজন নেতাকর্মী তাদের দিকে তেড়ে আসেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন।



ডেইলি অবজারভারের ঢাবি প্রতিনিধি নাইমুর রহমান ইমন বলছেন, ‘পরিচয় দেওয়ার পরও আমাদের বলা হয়— ‘হলের বিষয়, বাইরে থেকে কেন আসছেন।’ পরে কয়েকজন আমাদের দিকে তেড়ে আসে এবং মারধরের চেষ্টা করে।’



এ বিষয়ে ঢাবি ছাত্রদল সেক্রেটারি নাহিদুজ্জামান শিপন দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমি একটু অসুস্থ থাকায় গতকালের বিষয়টি ভালোভাবে জানতাম না। তবে পরে যখন জানতে পেরেছি, তখন আমার মনে হয়েছে এখানে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। সাংবাদিক সমিতির সভাপতির সঙ্গে কথা হয়েছে। এ বিষয়ে আমরা দ্রুতই পারস্পরিক আলোচনায় বসে সমাধান করব।’

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আগামীর সময়কে বলছেন, ‘সাংবাদিকরা আমাদের প্রতিপক্ষ না। আমরা এ ঘটনা যাচাই-বাছাই করে দেখছি।’



এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদের ভাষ্য, ঘটনাটি নিয়ে তিনি রাত ৩টার দিকে উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন। উপাচার্য মুহম্মদ শহীদুল্লাহ হলের প্রভোস্টকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।



প্রায় ২০ মাসে হল পর্যায়ে এ ধরনের মুখোমুখি অবস্থান দেখা যায়নি, তবে সম্প্রতি তা তৈরি হয়েছে এবং বিষয়টি নিয়ে প্রশাসন উদ্বিগ্ন। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।



এই প্রেক্ষাপটে রাত ১০টায় অনলাইনে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির একটি সভা ডাকা হয়েছে। সভায় উপাচার্য সভাপতিত্ব করবেন এবং তিনি সদস্য সচিব হিসেবে উপস্থিত থাকবেন। সেখানে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সমাধানের পথ খোঁজা হবে এবং হল প্রশাসনের করণীয় ও সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে।


ঢাকা বিশ্ববিদ্যালয়
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise