প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

ঢাবির টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ১৯ শিক্ষার্থী

ঢাবি প্রতিনিধিপ্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৬
ঢাবির টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ১৯ শিক্ষার্থী

ছবিঃ আগামীর সময়

ভিজ্যুয়াল কনটেন্ট নির্মাণে অসাধারণ কৃতিত্বের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি (টিএফপি) বিভাগের ১৯ জন শিক্ষার্থী ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। বিভাগের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএফপি বিভাগের চেয়ারম্যান সাইয়্যিদ শাহজাদা আল কারীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক খন্দকার রুবাইয়াত মুরসালিন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মামুন আহমেদ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অ্যালামনাইদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই টিএফপি বিভাগ টেলিভিশন ও চলচ্চিত্র শিল্পের সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি এবং ইন্ডাস্ট্রি–একাডেমিয়া সম্পর্ক আরও জোরদারে এই বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ডের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে মোট ১২৯টি ভিজ্যুয়াল কনটেন্ট জমা পড়ে। এর মধ্য থেকে ১৯টি ক্যাটাগরিতে ৪১টি কনটেন্টকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

টেলিভিশন ও চলচ্চিত্র শিল্পের পেশাদারদের সমন্বয়ে গঠিত একটি জুরিবোর্ড বিজয়ীদের নির্বাচন করে। জুরিবোর্ডে ছিলেন নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত ও শঙ্খ দাশগুপ্ত, প্রযোজক আরিফুর রহমান, চিত্রগ্রাহক বরকত হোসেন পলাশ, চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার সাদিয়া খালিদ রীতি, শিল্প নির্দেশক রঞ্জন রব্বানী, সাউন্ড ডিজাইনার নাহিদ মাসুদ, পরিচালক ও সম্পাদক সালেহ সোবহান অনীম, কস্টিউম ডিজাইনার ইদিলা ফরিদ তুরিন, প্রামাণ্যচিত্র নির্মাতা এলিজাবেথ ডি কস্টা, আলোকচিত্রী নাসির মাহমুদ, শফিকুল আলম ও শফিকুল আলম কিরণ এবং সাংবাদিক জায়েদুল আহসান পিন্টু ও মীর মাসরুরুজ্জামান।

উল্লেখ্য, পুরস্কারপ্রাপ্ত ভিজ্যুয়াল কনটেন্টগুলো বিভাগের নিয়মিত শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে নির্মিত।

ঢাবিভিজ্যুয়াল কনটেন্টপুরস্কারটিএফপি
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise