প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পরীক্ষা

পাবলিক পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাতিল ঢাকা বোর্ডে

নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১৮:৫০
পাবলিক পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাতিল ঢাকা বোর্ডে

আজ শনিবার সচিবালয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। ছবি: মন্ত্রীর ফেসবুক থেকে

বাদ দেওয়া হয়েছে পাবলিক পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ (সাইলেন্ট এক্সপেল) পুরোনো নিয়ম। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশনা মোতাবেক ইতোমধ্যে নিয়মটি বাতিল করেছে ঢাকা শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তি অনুসারে, আগামী ২ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষাতেও কার্যকর হবে নিয়মটি।

আজ শনিবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয় এটি। বলা হয়েছে, বিজ্ঞপ্তি জারির তারিখ থেকেই বাতিল হবে অনুচ্ছেদটি।

মূলত ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা পরিচালনা নীতিমালার (২০২৬) ২৯ নম্বর অনুচ্ছেদে উল্লেখ ছিল পরীক্ষাকেন্দ্রে 'নীরব বহিষ্কার' বা গোপনে বহিষ্কার করার বিধান। এতে বলা ছিল, কোনো পরীক্ষার্থীকে প্রকাশ্যে বহিষ্কার করার কারণে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কিংবা দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা থাকে, তবে ওই পরীক্ষার্থীকে 'নীরব বহিষ্কার' করা যাবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে এসএসসি পরীক্ষা কেন্দ্রগুলোতে বহিষ্কারের ক্ষেত্রে আর কার্যকর থাকবে না পুরনো নিয়মটি।

এইচএসসি পরীক্ষা আগামী ২ জুলাই শুরু হয়ে চলবে ৫ সপ্তাহ ধরে।

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন আজ শনিবার সচিবালয়ে আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার উদ্দেশে মতবিনিময় করেন অংশীজনদের সঙ্গে। এক পর্যায়ে নীরব বহিষ্কারের বিষয়টি নিয়ে সভায় আলোচনা হয়। সেখানেই নিয়মটি বাতিলের সিদ্ধান্ত নেন মন্ত্রী।

‘পরীক্ষা সংক্রান্ত কোনো বিধিতে আনডিউ কিছু থাকতে পারে না। ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনেও এমন বিধান নেই,’ সভায় বলছিলেন শিক্ষামন্ত্রী।

মূলত বোর্ডের ১৯৬১ সালের নীতিমালায় এ ধারাটি যুক্ত রয়েছে। এ প্রসঙ্গে মন্ত্রী জানান, বর্তমানে পরীক্ষাকেন্দ্রে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই। তাই এ নীতিমালা এখন প্রযোজ্য নয়। পরীক্ষার্থীরা আনন্দের সঙ্গে পরীক্ষা দিবে। মানসিক চাপ তৈরি হবে এমন কোনো বিধিনিষেধ তাদের ওপর চাপানো যাবে না।

সভায় দ্রুত সময়ে নীতিমালা পরিবর্তনের নির্দেশও দেন মন্ত্রী।

সভায় সরাসরি ও জুম মিটিংয়ের মাধ্যমে যুক্ত ছিলেন মন্ত্রণালয়, বোর্ড, জেলা প্রশাসনের কর্মকর্তা, অভিভাবক, শিক্ষার্থীরা। এইচএসসি পরীক্ষা পেছানো ও পরীক্ষার রুটিন কেমন হবে এ বিষয়েও হয়েছে বিস্তারিত আলোচনা। শিক্ষার্থীদের মতামত ও সুবিধাকে অগ্রাধিকার দিয়ে পেছানো হয় পরীক্ষার তারিখ।

সাত বছর পরে এবার পরীক্ষা হচ্ছে পূর্ণ সিলেবাসে। আবার এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে ২০২৪ এর সেপ্টেম্বরে। সে হিসেবে দুবছর পূর্ণ হতে সেপ্টেম্বর পর্যন্ত সময় চান শিক্ষার্থীরা। পরিশেষে বিস্তারিত আলোচনা করে ২ জুলাই নির্ধারণ করা হয় পরীক্ষার তারিখ।

এইচএসসিনীরব বহিষ্কারপাবলিক পরীক্ষা
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise