প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পরীক্ষা

শিক্ষামন্ত্রী

ডিসেম্বরের মধ্যেই সব পরীক্ষা শেষ করতে চায় সরকার

নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৫
ডিসেম্বরের মধ্যেই সব পরীক্ষা শেষ করতে চায় সরকার

রোববার এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি : আগামীর সময়

সারা দেশে চলমান এসএসসি ও সমমান পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একইসঙ্গে সেশনজট নিরসনে আগামীতে ডিসেম্বর মাসের মধ্যেই সকল পাবলিক পরীক্ষা শেষ করার চেষ্টা চলছে বলে জানান তিনি। এ কাজে সফল হলে জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু করার জন্য সরকারের বলিষ্ঠ পরিকল্পনার কথাও জানান তিনি।

রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দাবি করেছেন, শিক্ষার্থীদের মূল্যবান সময় বাঁচাতে সরকার বদ্ধপরিকর। তার ভাষ্য, ‘আমরা চাই দুই বছরের কোর্স নির্ধারিত সময়েই শেষ হোক। শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমন্বয় করে ডিসেম্বরের মধ্যে সব পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। উদ্দেশ্য একটাই—জানুয়ারি থেকে যেন নতুন শিক্ষাবর্ষ শুরু করা যায় এবং শিক্ষার্থীদের ভর্তির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে না হয়।’

প্রশ্নফাঁস সংক্রান্ত গুজব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি নির্দেশ দেন, ‘বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ বা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যের সত্যতা যাচাই না করে প্রচার করলে শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।’

মন্ত্রী স্পষ্ট করেন, ‘গুজব প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এটি অব্যাহত থাকবে। যাচাই না করে তথ্য প্রচার করা একটি বড় সমস্যা, যা তাৎক্ষণিক বিভ্রান্তি তৈরি করে।’

সংবাদ প্রকাশের আগে গণমাধ্যমকে পেশাদারিত্বের সঙ্গে সত্যতা যাচাই করার অনুরোধ জানান তিনি।

চলমান এসএসসি পরীক্ষা নিয়ে সন্তোষ প্রকাশ করে ড. এহছানুল হক মিলন বলেছেন, ‘এখন পর্যন্ত পরীক্ষার সার্বিক পরিস্থিতি অত্যন্ত ইতিবাচক। অভিভাবক ও শিক্ষার্থীদের কাছ থেকে আমরা ভালো সাড়া পাচ্ছি। সরকার একটি সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচএসসিশিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনপাবলিক পরীক্ষাএসএসসি ও সমমানের পরীক্ষা
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise