প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

নতুন সিনেমায় হৃতিক

বিনোদন ডেস্কপ্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১৪:৪১
নতুন সিনেমায় হৃতিক

সংগৃহীত ছবি

প্রযোজনায় ফিরছেন বলিউড তারকা হৃতিক রোশান। স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্রাইম ভিডিও ইন্ডিয়া ও হৃতিকের এইচআরএক্স ফিল্মস প্রযোজিত ছবিটি হবে পুরোদস্তুর কমেডি। ছবির নাম ‘মেস’। এর আগে হৃতিক থ্রিলারধর্মী সিরিজ ‘স্টর্ম’ প্রযোজনা করেছিলেন।

নতুন ছবিটি পরিচালনা করবেন জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা রাজেশ এ কৃশান। চিত্রনাট্য লিখেছেন জনপ্রিয় ভারতীয় লেখক কপিল সাওয়ান্ত। মূল গল্পটি এসেছে মার্কিন লেখক পল সটারের একটি কাহিনি থেকে, যেটিকে ভারতীয় প্রেক্ষাপটে রূপান্তর করা হয়েছে।

চলচ্চিত্রটির শুটিং খুব শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে। তবে এখনো অভিনয়শিল্পীদের নাম বা অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। নির্মাতারা জানিয়েছেন, খুব দ্রুতই কাস্টিং এবং অন্যান্য তথ্য জানানো হবে।

কাহিনিতে দেখা যাবে, একদল ডাকাত একটি বাড়িতে চুরি করতে ঢোকে। কিন্তু তারা যে বাড়িতে ঢুকেছে, সেই বাড়ির মালিক মানসিক অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার বা সংক্ষেপে ওসিডিতে আক্রান্ত এক ব্যক্তি। শুরুতে ঘটনাটি একটি সাধারণ ডাকাতির মতো মনে হলেও খুব দ্রুত পরিস্থিতি উল্টে যায়। ডাকাতরা বুঝতে পারে, তারা এমন এক জটিল পরিস্থিতির মধ্যে পড়ে গেছে, যেখান থেকে বের হওয়াই কঠিন। পুরো একটি রাত ধরে তারা নিজেদের বাঁচানোর জন্য লড়াই করে। এই গল্পে হাস্যরস ও টানটান উত্তেজনা একসঙ্গে মিশে রয়েছে, যা দর্শকদের একেবারে ভিন্ন অভিজ্ঞতা দেবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

পরিচালক রাজেশ এ কৃষ্ণান এর আগে ২০১৯ সালে ‘লুটকেস’ পরিচালনা করে প্রশংসা পেয়েছিলেন। এরপর ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘ক্রু’ সিনেমাটি তাকে আরও জনপ্রিয় করে তোলে। এছাড়া তিনি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ট্রিপলিং’-এর প্রথম মৌসুম পরিচালনা করেছিলেন, যা তরুণ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তার কাজের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, তিনি কমেডির সঙ্গে বাস্তবধর্মী ও চমকপ্রদ পরিস্থিতিকে খুব দক্ষতার সঙ্গে মিশিয়ে দিতে পারেন।

২০১৯ সালে এইচআরএক্স প্রতিষ্ঠা করেন হৃতিক রোশন। হৃতিকের বাবা রাকেশ রোশান দীর্ঘদিন ধরে ফিল্মক্রাফট প্রডাকশনের মাধ্যমে সিনেমা নির্মাণ করে আসছেন। আর তার দাদা জে ওম প্রকাশ ছিলেন ফিল্মযুগ প্রযোজনা প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা। এই পারিবারিক ধারাবাহিকতা থেকেই এইচআরএক্স ফিল্মস নতুন প্রজন্মের গল্প বলার উদ্যোগ নিয়েছে। বর্তমানে এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন হৃতিকের চাচাতো ভাই ইশান রোশন।

সূত্র : ভ্যারাইটি

বলিউডহৃতিক রোশন
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise