প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

ছেলের জন্য কাঁদলেন আমির খান

বিনোদন ডেস্কপ্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১৬:০৩
ছেলের জন্য কাঁদলেন আমির খান

কাঁদছেন আমির খান, (ডানে) ‘এক দিন’-এর দৃশ্যে সাই পল্লবী ও জুনাইদ খান (ছবি: আমির খান প্রোডাকশন্স)

বলিউড তারকা আমির খান আবারও চোখের জল ফেলে খবরের শিরোনাম হলেন। অভিনেতা জুনাইদ খান ও দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী জুটির ‘এক দিন’-এর একটি প্রচারণামূলক আয়োজনে নিজেকে ধরে রাখতে পারেননি তিনি। সম্প্রতি মুম্বাইয়ে ছবিটির গানের অ্যালবাম নিয়ে ‘এক দিন কি মেহফিল’ শীর্ষক অনুষ্ঠানে আবেগাপ্লুত হতে দেখা গেছে তাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, ছেলের অভিনয় নিয়ে কথা বলতে গিয়ে আবেগে চোখ ভিজে আসে আমির খানের। তখন তিনি হাসিমুখে সাই পল্লবীর সঙ্গে কথা বললেও তার চোখের কোণে জল চোখ এড়ায়নি কারও। তখন জুনাইদ খান বাবাকে সান্ত্বনা দেন। অনেকেই আমিরের এই আনন্দ অশ্রু বাবা হিসেবে নিজের গর্বের প্রকাশ হিসেবে দেখছেন।

অনুষ্ঠানে সাই পল্লবীর অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন আমির। তার দৃষ্টিতে, বর্তমান সময়ে ভারতের সেরা অভিনেত্রীদের মধ্যে ৩৩ বছর বয়সী এই তারকা অন্যতম। ‘এক দিন’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার।

আমির হাসতে হাসতে যোগ করেন, ‘জুনাইদও কিন্তু বেশ ভালো কাজ করেছে।’ শুধু কথা বলেই থেমে থাকেননি ‘মিস্টার পারফেকশনিস্ট’; মঞ্চে ‘এক দিন’ ছবির একটি গানও গেয়ে শোনান ৬১ বছর বয়সী এই অভিনেতা।

‘এক দিন’-এর দৃশ্যে সাই পল্লবী ও জুনাইদ খান (ছবি: আমির খান প্রোডাকশন্স)

‘এক দিন’ পরিচালনা করেছেন সুনীল পান্ডে। আমির খান ও অপর্ণা পুরোহিতের সঙ্গে এটি যৌথভাবে প্রযোজনা করেছেন ‘কেয়ামত সে কেয়ামত তক’ (১৯৮৮) ছবির পরিচালক মনসুর খান। এর মাধ্যমে অনেক বছর পর আবারও একসঙ্গে কাজ করলেন দুই চাচাতো ভাই আমির ও মনসুর খান। ‘কেয়ামত সে কেয়ামত তক’ ছাড়াও মনসুর খানের পরিচালনায় ‘জো জিতা ওহি সিকান্দার’ (১৯৯২) ও ‘আকেলে হাম আকেলে তুম’ (১৯৯৫) ছবিতে অভিনয় করেন আমির। 

সম্প্রতি প্রকাশিত ‘এক দিন’-এর ট্রেলারে দেখা যায়, ছবিটির গল্প এক অন্তর্মুখী তরুণের প্রেমকে কেন্দ্র করে। অফিসের সহকর্মীর প্রতি নিজের অনুভূতি প্রকাশ করতে দ্বিধায় ভোগে সে। কিন্তু জাপানে একটি দুর্ঘটনার পর মেয়েটি আক্রান্ত হয় ‘ট্রানজিয়েন্ট গ্লোবাল অ্যামনেশিয়া’ নামে স্মৃতিভ্রম রোগে। এর পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে সে কেবল ওই ছেলেটিকেই মনে রাখতে পারে, যে তার জীবন বাঁচিয়েছিল।

১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘এক দিন’। এর টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। গানটি গাওয়াতে পশ্চিমবঙ্গের জিয়াগঞ্জে তার বাড়িতে গিয়েছিলেন আমির।

দুই বছর আগে নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ‘মহারাজ’-এর মাধ্যমে অভিনয়ে পথচলা শুরু করেন জুনাইদ খান। গত বছর মুক্তি পায় তার অভিনীত ‘লাভইয়াপা’। 

আমির খানবলিউডসাই পল্লবীজুনাইদ খান
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise