প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

কান উৎসব

আলো কাড়তে পারে স্পেন-জাপানের সিনেমা

বিনোদন ডেস্কপ্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৯:০৭
আলো কাড়তে পারে স্পেন-জাপানের সিনেমা

প্রতীকী ছবি

বিশ্ব চলচ্চিত্রের সবথেকে মর্যাদাপূর্ণ আসর কান ফিল্ম ফেস্টিভ্যালের ২০২৬ সালের অফিসিয়াল লাইন-আপ ঘোষণা করা হয়েছে। এবার মূল প্রতিযোগিতায় লড়বে ২১টি সিনেমা। উৎসবের ডিরেক্টর থিয়েরি ফ্রেমেক্স জানিয়েছেন, এবারের আসরে স্পেন এবং জাপানের সিনেমার জয়জয়কার দেখা যাবে। স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর দাপট সত্ত্বেও প্রায় দুই হাজার পাঁচশত সিনেমা জমা পড়া ইঙ্গিত দিচ্ছে যে, বড় পর্দার আবেদন এখনো ফুরিয়ে যায়নি।

বিগত বছরগুলোতে ‘টপ গান: ম্যাভেরিক’ বা ‘মিশন ইম্পসিবল’ এর মতো বড় বড় হলিউড স্টুডিওর সিনেমার ধামাকা দেখা গেলেও এবার সেখানে কিছুটা ভাটা পড়েছে। ফ্রেমেক্স স্পষ্ট করেই বলেছেন, ‘আমেরিকার প্রতিনিধিত্ব থাকবে, তবে স্টুডিওগুলোর দাপট কিছুটা কম।’ বড় বাজেটের অ্যাকশন মুভির চেয়ে এবার মানবিক আবেগ, প্রকৃতি এবং ইতিহাসকে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি।

এবারের প্রতিযোগিতায় নামী সব পরিচালকদের ভিড়। জাপানের হিরোকাজু কোরে-এডা তার নতুন ছবি ‘শিপ ইন দ্য বক্স’ নিয়ে আসছেন। স্প্যানিশ জাদুকর পেদ্রো আলমোদোভার লড়বেন তার ‘অ্যামারগা নাভিদাদ’ নিয়ে। এ ছাড়াও অস্কারজয়ী ইরানি পরিচালক আসগর ফরহাদি থাকছেন তার ‘প্যারালাল টেলস’ নিয়ে। রাশিয়ার আন্দ্রে জাভিয়াগিনৎসেভ এর ‘মিনোটর’ সিনেমাটিও রয়েছে আলোচনায়।

স্টুডিওর দাপট কমলেও ব্যক্তিগতভাবে আসছেন অনেক তারকা। কুয়েন্টিন ডুপিয়াক্সের সিনেমায় দেখা যাবে উডি হ্যারেলসন এবং ক্রিস্টেন স্টুয়ার্টকে। জন ট্রাভোল্টা তার পরিচালিত প্রথম সিনেমা ‘প্রপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ’ নিয়ে হাজির হবেন। সবথেকে বড় আকর্ষণ হিসেবে কিংবদন্তি বারবারা স্ট্রাইস্যান্ডকে দেওয়া হবে সম্মানসূচক পাম ডি’অর। স্টিভেন সোডারবার্ঘ নিয়ে আসছেন জন লেননকে নিয়ে নির্মিত একটি বিশেষ ডকুমেন্টারি।

এবার কান উৎসবে সিনেমার পাশাপাশি জায়গা করে নিয়েছে ফুটবলও। এরিক ক্যান্টোনা এবং ১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনার সেই ঐতিহাসিক গোল নিয়ে তৈরি ডকুমেন্টারিগুলো দর্শকদের বাড়তি বিনোদন দেবে।

এবারের জুরি প্রধান হিসেবে থাকছেন দক্ষিণ কোরিয়ার নামী পরিচালক পার্ক চ্যান-উুক। উৎসবের রাজনৈতিক অবস্থান নিয়ে ফ্রেমেক্স বলেন, ‘সিনেমার গল্প বা নির্মাতা রাজনৈতিক হতে পারেন, কিন্তু উৎসব নিজে কোনো নির্দিষ্ট রাজনৈতিক পক্ষ নেয় না।’

গত বছর ইরানি পরিচালক জাফর পানাহি তার ‘ইট ওয়াজ জাস্ট অ্যান এক্সিডেন্ট’ সিনেমার জন্য পাম ডি’অর জিতেছিলেন। এবার এই সম্মান কার হাতে উঠবে, তা দেখার জন্য মুখিয়ে আছে পুরো বিশ্ব।

হলিউডসিনেমাউৎসবকান ফিল্ম ফেস্টিভ্যাল
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise