প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ওটিটি

পহেলা বৈশাখে আসছে ‘চা গরম’

বিনোদন প্রতিবেদকপ্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১৫:০৯
পহেলা বৈশাখে আসছে ‘চা গরম’

সংগৃহীত ছবি

‘প্রিয় মালতী’র মাধ্যমে পরিচালক হিসেবে বড় পর্দায় অভিষেকের পর এবার ওটিটি প্ল্যাটফর্মের জন্য ওয়েব ফিল্ম নির্মাণ করলেন শঙ্খ দাশগুপ্ত। চা বাগানের শ্রমিকদের প্রাত্যহিক জীবন ও অধিকারের গল্প রয়েছে এতে। গল্পের সঙ্গে চায়ের সম্পর্ক থাকায় এই কনটেন্টের নাম রাখা হয়েছে ‘চা গরম’। চরকিতে পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) মুক্তি পাবে এটি।

রবিবার (৫ এপ্রিল) ‘চা গরম’-এর অফিসিয়াল পোস্টার প্রকাশ্যে এসেছে। এতে মূল চারটি চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির, পার্থ শেখ, রেজওয়ান পারভেজ ও সারাহ জাবিন অদিতি। তারা ওয়েব ফিল্মটিতে যুক্ত হওয়া ও কাজের অভিজ্ঞতা জানিয়েছেন।

অভিনেতা পার্থ শেখের কথায়, ‘শঙ্খদা’র সঙ্গে এর আগে কোনো ফিকশনে কাজ করা হয়নি আমার। ওয়েব ফিল্মের গল্প ও আমার চরিত্রের ধরন জেনে খুব অনুপ্রাণিত হলাম। আমার বিশ্বাস, এমন কাজ খুব কম হয়েছে।’

অভিনেত্রী সাফা কবির জানান, ‘চা গরম’-এর প্রতি আমার আগ্রহের অন্যতম বড় কারণ পরিচালক শঙ্খ দাশগুপ্ত। তিনি সবসময়ই ভিন্ন ধরনের গল্প বলেন এবং তার কাজে একটা স্পষ্ট দৃষ্টিভঙ্গি থাকে। একইসঙ্গে গল্পটি আমাকে এই কাজের অংশ হতে অনুপ্রেরণা জুগিয়েছে। এতে সমাজের এমন একটি দিক উঠে এসেছে, যা আমরা অনেক সময় দেখি না, কিন্তু আমাদের খুব কাছেই থাকে।’

সাফা কবিরের মতোই শঙ্খ দাশগুপ্তের সঙ্গে কাজের সুযোগ পেতেই চা গরম-এ যুক্ত হতে চেয়েছেন অভিনেতা রেজওয়ান পারভেজ। নিজের চরিত্রটিরও প্রেমে পড়েছেন তিনি। তার ভাষ্য, ‘পরিচালকের সাম্প্রতিক সময়ের কাজগুলো দেখে মনে হয়েছে, তার কাছ থেকে একটা সুযোগ পেলে ভালো লাগবে। তিনি আমাকে খুব চ্যালেঞ্জিং একটি চরিত্র দিয়েছেন। টিজার-ট্রেলার দেখলেই দর্শকেরা কিছুটা ধারণা পাবেন।’

সারাহ জাবিন অদিতি বলেছেন, ‘চা গরম]-এর গল্পে খুব সাবলীলভাবে চা বাগানের জীবনযাপনের কিছু কঠিন বাস্তবতা তুলে ধরা হয়েছে। গল্পটি শোনার পর আমার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগা তৈরি করেছে।’

শঙ্খ দাশগুপ্ত এর আগে চরকির ওয়েব সিরিজ ‘গুটি’ পরিচালনা করে প্রশংসিত হন। ‘চা গরম' প্রসঙ্গে তিনি বললেন, ’নির্মাতা হিসেবে আমার কাছে মনে হয়েছে, বাংলাদেশে চা বাগান সবসময় ব্যাকড্রপ হিসেবে ব্যবহার হয়েছে। চা বাগানের সৌন্দর্য আর কিছু চরিত্র এমন গতানুগতিক চিত্র ভাঙা দরকার বলে মনে হলো। শুধু সৌন্দর্যই নয়, চা বাগানের ভেতরে শ্রমিকদের সত্যিকারের জীবন দেখার চেষ্টা করেছি। সেই সুযোগ পেয়ে ভালো লেগেছে।’

শঙ্খ দাশগুপ্ত আরও জানান গল্প তৈরির জন্য তিনি চা বাগানে গিয়ে থাকতে শুরু করার পর ধীরে ধীরে বুঝতে পারেন, খুব বেশি কিছু জানা ছিল না তার। এমনকি সাধারণ মানুষও এসব ব্যাপার জানে না। সেই জানা-অজানা গল্পই ‘চা গরম’ কনটেন্টে তুলে ধরার প্রয়াস নিয়েছেন নির্মাতা। ওয়েব ফিল্মটি দেখলে ধাপে ধাপে দর্শকেরা চমকে যাবেন বলে বিশ্বাস তার।

ওয়েব ফিল্মে আরও অভিনয় করেছেন এ কে আজাদ সেতু। ‘চা গরম’-এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ। সহ-প্রযোজনায় অক্সফাম।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি উল্লেখ করেছেন, ‘চা গরম’ মূলত অনুপ্রেরণার গল্প। তিনি বলেছেন, ‘জাতীয় জীবন থেকে শুরু করে ব্যক্তিজীবনে বৈশাখ নতুনের বার্তা নিয়ে আসে। নববর্ষে নতুনভাবে শুরু করার প্রত্যয় থাকে সবার মাঝে। সেই উদ্দীপনাই আমরা কনটেন্টের মাধ্যমে ছড়িয়ে দিতে চাই। ‘চা গরম’ দেখার মাধ্যমে ইতিবাচক মনোভাব তৈরি হোক– সেই প্রত্যাশায় সবাইকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা।’

পয়লা বৈশাখচা গরমসাফা কবিরপার্থ শেখওয়েব ফিল্ম
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise