প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

মরুভূমিতে উত্তাপ ছড়াবেন জাস্টিন বিবার

বিনোদন ডেস্কপ্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১১:৩১
মরুভূমিতে উত্তাপ ছড়াবেন জাস্টিন বিবার

লস অ্যাঞ্জেলেসে ২০২৬ সালের গ্র্যামিতে জাস্টিন বিবারের পারফরম্যান্স

কয়েক বছরের বিরতি কাটিয়ে আবারও মঞ্চে ফিরছেন বিশ্বখ্যাত পপ তারকা জাস্টিন বিবার। বিখ্যাত মিউজিক ফেস্টিভ্যাল ‘কোচেলা’ এর মঞ্চে এই সপ্তাহের শেষে পারফর্ম করবেন তিনি। ভক্তদের কাছে বিবার মানেই টানটান উত্তেজনা, আর এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

বিবারের জন্য এই ফেরাটা মোটেও সহজ ছিল না। গত কয়েক বছর তাকে যেতে হয়েছে বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে। স্নায়বিক রোগ ‘র‍্যামসে হান্ট সিনড্রোম’ এ আক্রান্ত হয়ে তার মুখের এক পাশ অবশ হয়ে গিয়েছিল। এর ফলে ২০২৩ সালের বিশ্ব সফর মাঝপথেই বাতিল করতে বাধ্য হন তিনি। তখন তিনি বলেছিলেন, ‘আমি ঠিক হয়ে যাব, কিন্তু আমার এখন বিশ্রাম দরকার।’

​সেই অসুস্থতা কাটিয়ে ২০২৪ সালে বাবা হয়েছেন বিবার। স্ত্রী হেইলি আর ছেলে জ্যাক ব্লুজকে নিয়ে কাটানো সুন্দর সময়ের পাশাপাশি গানের জগতেও তিনি ফিরেছেন রাজকীয়ভাবে। ২০২৫ সালে ভক্তদের অবাক করে দিয়ে মাত্র দুই মাসের ব্যবধানে ‘সোয়্যাগ’ এবং ‘সোয়্যাগ ২’ নামে দুটি অ্যালবাম প্রকাশ করেন তিনি। তার সপ্তম অ্যালবামটি বিলবোর্ড চার্টের দুই নম্বরে জায়গা করে নিয়েছে এবং এবার গ্র্যামিতে চারটি মনোনয়নও বাগিয়ে নিয়েছেন এই তারকা।

​মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবারের কিছু আবেগঘন পোস্ট দেখে ভক্তরা কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলেন। তবে তার প্রতিনিধি জানিয়েছেন, বিবার এখন পুরোপুরি সুস্থ এবং মানসিকভাবে বেশ শক্ত অবস্থানে আছেন। অপ্রয়োজনীয় কিছু বন্ধুত্ব ও ব্যবসায়িক সম্পর্ক ঝেড়ে ফেলে তিনি এখন নতুন উদ্যমে কাজ করছেন।

​কোচেলা উৎসবের সঙ্গে বিবারের সম্পর্ক পুরনো। কখনো দর্শক হিসেবে, আবার কখনো আরিয়ানা গ্র্যান্ডে বা বিলি আইলিশের মতো তারকাদের সঙ্গে অতিথি শিল্পী হিসেবে তাকে এই মঞ্চে দেখা গেছে। তবে এবার তিনি আসছেন মূল আকর্ষণ বা ‘হেডলাইনার’ হিসেবে।

​বোঝা যাচ্ছে, এই শোর জন্য বিবার কোমর বেঁধে নেমেছেন। গত মার্চে লস অ্যাঞ্জেলেসের একটি থিয়েটারে নতুন অ্যালবামের গানগুলো নিয়ে মহড়া দিয়েছেন তিনি। এমনকি গত ফেব্রুয়ারি মাসে গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চে কোনো জাঁকজমক ছাড়াই শুধু একটি গিটার হাতে আর সিল্কের বক্সার পরে গান গেয়ে চমকে দিয়েছিলেন সবাইকে।

​মরুভূমির তপ্ত রোদে আয়োজিত এই কোচেলা উৎসবে জেন-জি বা বর্তমান প্রজন্মের হাজার হাজার তরুণ-তরুণী জড়ো হচ্ছেন প্রিয় তারকাকে দেখার জন্য। ভক্তদের প্রত্যাশা স্রেফ গিটার হাতে বিবার মঞ্চে দাঁড়ালেই কেল্লাফতে।

হলিউডজাস্টিন বিবারপপ মিউজিককনসার্টকোচেলাপপ তারকা
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise