দীর্ঘ বিরতির পর কনসার্টে ফিরছে ‘বিটিএস’

কে-পপ আইকন ব্যান্ড ‘বিটিএস’
চার বছর বিরতির পর কনসার্টে ফিরছে জনপ্রিয় কে-পপ আইকন ব্যান্ড ‘বিটিএস’। স্বাভাবিকভাবেই তাদের ভক্ত ‘বিটিএস আর্মি’র মধ্যে এই কনসার্ট ট্যুর নিয়ে সৃষ্টি হয়েছে উন্মাদনা। বিশ্লেষকদের ধারণা এবার বিটিএস কনসার্টের সব পুরনো রেকর্ড ভেঙে দিতে যাচ্ছে।
সিউলে শনিবার কনসার্ট দিয়ে নিজেদের কামব্যাক ঘোষণা করছে বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই বয় ব্যান্ড। একে একে তারা বিশ্বের ২৩টি দেশের ৩৪টি শহরে ৮২টি কনসার্টে অংশ নেবে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আয়ের দিক থেকে নতুন রেকর্ড গড়বে বিটিএস। এর আগে টেইলর সুইফটের ‘এরাস ট্যুর’ কনসার্ট সিরিজ ২১ মাসে প্রায় দুই বিলিয়ন ডলার আয় করেছিল শুধু টিকেট বিক্রি থেকে। বিটিএস সুইফটকে ছাড়িয়ে যাবে বলে আশা করছে এএফপি।
৯ এপ্রিল দক্ষিণ কোরিয়ার গোয়াং দিয়ে শুরু হবে তাদের বিশ্বভ্রমণ যা শেষ হবে ১১ মাস পর ফিলিপিনসে। এর মাঝে উত্তর আমেরিকায় ৩০টি কনসার্ট করবে ব্যান্ডটি।
বিটিএসের ফিরে আসার মধ্যে দিয়ে পুরো বিশ্বে কোরিয়ার সংস্কৃতি প্রতি আগ্রহ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

