প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হতে পারেন বিটিএসের মালিক

বিনোদন ডেস্কপ্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১৩:৩০
জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হতে পারেন বিটিএসের মালিক

জনপ্রিয় মিউজিক ব্যান্ড বিটিএস এর সদস্যদের সাথে বিটিএস এর মালিক বাং সি-হিউক

​বিশ্বকাঁপানো জনপ্রিয় মিউজিক ব্যান্ড বিটিএস এর মালিক বাং সি-হিউক এখন পড়েছেন এক বড় বিপদে। ৭০০ কোটি ডলারের বেশি মূল্যের কোম্পানির মালিক এই ধনকুবেরকে এখন খুঁজছে দক্ষিণ কোরিয়ার পুলিশ। অভিযোগ উঠেছে, নিজের কোম্পানিকে শেয়ার বাজারে ছাড়ার আগে তিনি বড় ধরণের জালিয়াতি করে সাধারণ বিনিয়োগকারীদের ধোঁকা দিয়েছেন।

পুলিশের দাবি, ২০১৯ সালে বাং সি-হিউক বিনিয়োগকারীদের বলেছিলেন যে তার কোম্পানি ‘হাইব’ এখনই শেয়ার বাজারে আসছে না। কিন্তু মুখে না বললেও ভেতরে ভেতরে তিনি ঠিকই প্রস্তুতি নিচ্ছিলেন। এরপর ২০২০ সালে যখন কোম্পানিটি বাজারে আসে, তখন এই জালিয়াতির মাধ্যমে তিনি প্রায় ১৩ কোটি ৬০ লক্ষ ডলার বা ২০০ বিলিয়ন ওন ভরেছেন নিজের পকেটে। তবে এই অভিযোগ মানতে নারাজ বাং সাহেব।

বাং এর বিরুদ্ধে অনেক দিন ধরেই চলছে এই তদন্ত। এর মধ্যে পুলিশ তার বিশাল অফিস ‘হাইব’ এর সদর দপ্তরে কয়েকবার তল্লাশি চালিয়েছে। শুধু তাই নয়, জব্দ করা হয়েছে তার অনেক ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পদ। কোম্পানি থেকে তাকে চাপ দেওয়া হচ্ছে পদত্যাগ করার জন্য। এমনকি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গত আগস্ট থেকে তার বিদেশে যাওয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

এই ঝামেলার মাঝেই বিটিএস ব্যান্ড প্রায় চার বছর পর তাদের বিশ্ব ভ্রমণ বা ওয়ার্ল্ড ট্যুর শুরু করেছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, এই একটি ট্যুর থেকেই বাং এর কোম্পানি ১ বিলিয়ন ডলারের ওপরে কামাই করবে। এই ট্যুর ঘোষণার সাথে সাথেই কোম্পানির শেয়ারের দাম আকাশে উঠে গেছে।

দক্ষিণ কোরিয়ার আইন অত্যন্ত কড়া। যদি বিটিএস এর এই মালিকের বিরুদ্ধে জালিয়াতির প্রমাণ মেলে, তবে তাকে অন্তত ৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। এমনকি অপরাধের মাত্রা বেশি হলে তাকে সারাজীবনের জন্য জেলেও যেতে হতে পারে।

বাং সি-হিউক ছোটবেলা থেকেই গানের পাগল ছিলেন। স্কুলে পড়ার সময়ই তিনি ব্যান্ড গড়েছিলেন। পরে বড় হয়ে জেওয়াইপি এন্টারটেইনমেন্টের সাথে মিলে বড় বড় সব হিট গান উপহার দেন। গান বানানোর জাদুকরী ক্ষমতার জন্য সবাই তাকে ভালোবেসে ‘হিটম্যান বাং’ বলে ডাকত। এরপর ২০০৫ সালে তিনি নিজের নতুন কোম্পানি ‘বিগ হিট’ শুরু করেন, যা আজ পরিচিত ‘হাইব’ নামে।

শুরুতে তিনি বিটিএস কে বানাতে চেয়েছিলেন সাধারণ হিপ-হপ গ্রুপ হিসেবে। কিন্তু পরে ব্যবসার কথা চিন্তা করে তাদের ‘কে-পপ আইডল’ মডেলে সাজান। তার এই বুদ্ধিই তাকে আজ মালিক বানিয়েছে হাজার হাজার কোটি টাকার। বিটিএস এখন বিশ্বের এক নম্বর পপ গ্রুপ, যাদের গান স্পটিফাইতে শোনা হয়েছে ৫০০ কোটির বেশি বার।

২০২৪ সালের শেষে বাং এর বিরুদ্ধে নতুন এক তদন্ত শুরু হয়। পুলিশ বলছে, কোম্পানি শেয়ার বাজারে আসার আগেই বাং গোপনে চুক্তিবদ্ধ হয়েছিলেন কিছু প্রাইভেট ফান্ডের সাথে। তিনি বিনিয়োগকারীদের বলেছিলেন কোম্পানি বাজারে আসবে না, যাতে তারা অল্প দামে শেয়ারগুলো বিক্রি করে দেয়। পরে যখন শেয়ার বাজারে আসল, তখন সেই লাভের ৩০ শতাংশ কমিশন নিজের পকেটে নিয়েছেন বাং।

তবে হাইব কোম্পানি বলছে, তারা কোনো অন্যায় করেনি। তারা সব তথ্যই জানিয়েছিল নিয়ম অনুযায়ী। বাং এর আইনজীবীরাও পুলিশের এই গ্রেপ্তারি পরোয়ানা চাওয়ার খবরে দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু খবরটি ছড়িয়ে পড়তেই শেয়ার বাজারে হাইব এর দাম ৩ শতাংশের মতো কমে গেছে, যার প্রভাব পড়েছে অন্যান্য বড় বড় কে-পপ কোম্পানির ওপরও।

দক্ষিণ কোরিয়ায় এখন শেয়ার বাজারে কারসাজি ঠেকাতে চালু হয়েছে ‘ওয়ান স্ট্রাইক অ্যান্ড ইউ আর আউট’ নীতি। অর্থাৎ একবার অপরাধ করলেই খবর আছে! এর আগেও অভিযোগ উঠেছিল স্যামসাং বা কাকাও এর মতো বড় বড় কোম্পানির মালিকদের বিরুদ্ধে।

এখন দেখার বিষয়, বিটিএস এর ভাগ্যদাতা এই ‘হিটম্যান’ জেলের ঘানি টানেন নাকি মুক্তি পান।

জালিয়াতিদক্ষিণ কোরিয়াবিটিএসকে-পপ
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise