প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

যেভাবে তৈরি হয়েছিল ‘মেলায় যাই রে’

বিনোদন প্রতিবেদকপ্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১৪:৫৭
যেভাবে তৈরি হয়েছিল ‘মেলায় যাই রে’

মাকসুদের ফেসবুক থেকে

বৈশাখের প্রথম দিনে পথে নামলেই আপনার কানে যে গান ভেসে আসবে তা হলো ‘মেলায় যাই রে।’ ‘লেগেছে বাঙালির ঘরে ঘরে এ কি মাতন দোলা, লেগেছে সুরেরই তালে তালে হৃদয়ে মাতন দোলা; বছর ঘুরে এলো আরেক প্রভাতে, ফিরে এলো সুরেরই মঞ্জরি; পলাশ শিমুলগাছে লেগেছে আগুন, এ বুঝি বৈশাখ এলেই শুনি, মেলায় যাইরে, মেলায় যাইরে...।’

পহেলা বৈশাখের অপরিহার্য গান এটি। অনেকেই জানেন আবার অনেকেই জানেন না এই গানের পেছনের মানুষটি মাকসুদুল হক। যিনি সংগীত মহলে মাকসুদ নামে পরিচিত। অনেকেই ফিডব্যাকের মাকসুদ বলেন। যদিও ফিডব্যাক ছেড়ে নিজেই গড়েছিলেন ব্যান্ডদল মাকসুদ ও ঢাকা। এখন তিনি রাজনৈতিক পট পরিবর্তনের কারণে থাকছেন কানাডায়।

যাহোক, ‘মেলায় যাই রে’ গানের বয়স আজ ৩৬ বছর পূরণ হলো। ১৯৯০ সালে প্রকাশিত এই গানের আবেদন এখনো কমেনি। বরং সময়ের সঙ্গে বেশ প্রাসঙ্গিক। পহেলা বৈশাখে এই গান দেশের সবখানেই বাজতে থাকে। এই গান নির্মাণের পেছনের গল্পটা কেমন ছিল?

মাকসুদ বলেছিলেন, ‘আমরা গানটি করি ১৯৮৭ সালের শেষ দিকে। এটা তৈরির সময় আমাদের মধ্যে হাতাহাতি বাদে সবই হয়েছে। পুরো গান শেষ করতে ছয় মাস সময় লেগে যায়। ১৯৯০ সালে যখন আমরা গানটি গাওয়া শুরু করি, তখনো টুকটাক কিছু পরিবর্তন করি।’

এই গান নির্মাণের গল্প নিজেই সমকাল পত্রিকায় লিখেছিলেন মাকসুদ। ২০১৮ সালে প্রকাশিত সে লেখায় মাকসুদ উল্লেখ করেন, ‘১৯৯০ সালে বিটিভির “আনন্দমেলা” অনুষ্ঠানে গানটি প্রথম উপস্থাপন করেন তাঁরা। এই গান প্রচারের কিছুদিন পর গানটি অ্যালবাম আকারে প্রকাশের জন্য অনুরোধ আসতে থকে। অবশেষে “মেলা” অ্যালবামে গানটি রাখা হয়।’

“মেলা” অ্যালবামে গান প্রকাশের পর মানুষ গানটিকে গ্রহণ করে ফেলে। গানের জন্মকথা প্রসঙ্গে মাকসুদ তাঁর লেখায় এ–ও উল্লেখ করেছিলেন, ‘কত সময় ব্যয় করে এর কথা লিখেছি, তার সঠিক হিসাব-নিকাশ হয়তো এখন দেওয়া সম্ভব নয়। এটুকু মনে আছে, গানে সেই চিত্র তুলে ধরতে চেয়েছি, যা প্রতি বৈশাখে আমাদের চোখে পড়ে। অনেক শব্দের কাটিকুটি শেষে বেরিয়ে এসেছিল কিছু ছন্দোবদ্ধ কথা। লেখা শেষে নিজেই তাতে সুর বসিয়েছি। এরপর ফিডব্যাকে সদস্যদের সঙ্গে বসেছি কম্পোজিশন নিয়ে। বাদ্য বাদনেও অনেকটা সময় ব্যয় করতে হয়েছে। এরপর কণ্ঠে তুলি নিয়েছি গান। গেয়েছি মনপ্রাণ উজাড় করে।

মাকসুদ উল্লেখ করেন, স্টুডিওতে গিয়ে রেকর্ড করা পর্যন্ত একটি গানের পেছনে কত সময় ব্যয় করতে হয়, তার লেখাজোখা থাকে না। কারণ, সংগীত কোনো কাজ নয়, একধরনের সাধনা। যাঁরা গান করেন, তাঁরা ভালো করেই জানেন, প্রতিটি সৃষ্টির পেছনে কতটা শ্রম-ঘাম ঝরাতে হয়। যা হোক, “মেলা” গানটি রেকর্ড করার পর আমি, ফোয়াদ নাসের বাবু, পিয়ারু খান, লাবু রহমান, সেকেন্দার আহমেদ খোকা—প্রত্যেকেই অন্য রকম এক সৃষ্টির স্বাদ পেয়েছিলাম।’

দ্বিতীয়বারের মতো কানাডার টরেন্টোতে পহেলা বৈশাখ উদযাপন করছেন মাকসুদ। সেখান থেকেই লিখেছেন, আমার দেশমাতৃকা ভালো নেই। নিজের ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, ‘‘অমঙ্গলের’ পক্ষের শক্তি মঙ্গল শোভাযাত্রা চাইবে না- এটাই স্বাভাবিক। তবে বছর ঘুরে এই দিনটা যখন আসলই - আত্মায় একটা ভয়াবহ মোচড় অনুভব করছি। মনে করিয়ে দিলো আমার দেশমাতৃকা ভালো নেই । সেই দুঃখ লালন করেই সবাইকে প্রাণঢালা শুভ নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা।’’



বাংলা নববর্ষমাকসুদফিডব্যাকমেলায় যাই রে
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise