প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

ডেভিড গিলমোরের গিটারের দাম ১ কোটি ৪৬ লাখ ডলার!

বিনোদন ডেস্কপ্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১৯:৪১
ডেভিড গিলমোরের গিটারের দাম ১ কোটি ৪৬ লাখ ডলার!

সংগৃহীত ছবি

রক সংগীতের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে কিংবদন্তি ব্রিটিশ ব্যান্ড পিংক ফ্লয়েডের গিটারিস্ট ডেভিড গিলমোরের ব্যবহৃত একটি গিটার। নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজ জানিয়েছে, গিলমোরের বাজানো একটি গিটার ১ কোটি ৪৬ লাখ ডলারে বিক্রি হয়েছে। এটিই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি গিটার।

১৯৬৯ সালে তৈরি ফেন্ডার স্ট্র্যাটোকাস্টার মডেলের এই গিটারটি ‘ব্ল্যাক স্ট্র্যাট’ নামে পরিচিত। ১৯৭০ থেকে ১৯৮৩ সালের মধ্যে পিংক ফ্লয়েডের বেশ কয়েকটি অ্যালবামে এই গিটার ব্যবহার করেন ডেভিড গিলমোর। এর মধ্যে রয়েছে ব্যান্ডটির জনপ্রিয় অ্যালবাম ‘দ্য ডার্ক সাইড অব দ্য মুন’, ‘উইশ ইউ ওয়্যার হিয়ার’ এবং ‘দ্য ওয়াল’।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আয়োজিত রক সংগীত সংক্রান্ত স্মারক নিলামে মাত্র ২১ মিনিটের বিডিং শেষে অজ্ঞাতনামা এক ক্রেতা গিটারটি কিনে নেন।

একই নিলামে ব্রিটিশ ব্যান্ড দ্য বিটলসের সদস্য জন লেননের মালিকানাধীন একটি পিয়ানো ৩২ লাখ ডলারে বিক্রি হয়েছে। ধারণা করা হচ্ছে, বিটলসের কোনো স্মারকের জন্য এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য।

ক্রিস্টিজের ওয়েবসাইটে বলা হয়, গিটারটির সম্ভাব্য মূল্য ধরা হয়েছিল ২০ লাখ থেকে ৪০ লাখ ডলারের মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত প্রত্যাশার চেয়ে অনেক বেশি দামে এটি বিক্রি হয়।

এই নিলামে বিক্রি হওয়া সামগ্রীগুলো মূলত মার্কিন ধনকুবের ব্যবসায়ী জিম ইরসের ব্যক্তিগত সংগ্রহ থেকে আনা হয়েছিল। তিনি ২০২৫ সালে মারা যান। ক্রিস্টিজ আমেরিকার প্রেসিডেন্ট জুলিয়েন প্রাডেলস বলেন, প্রতিটি আইটেম বিক্রির সময়ই মনে হচ্ছিল ইতিহাস তৈরি হচ্ছে। তার ভাষায়, ‘ইরসের সংগ্রহ আমাদের সময় ও সংস্কৃতির গল্প বলে, এগুলো সত্যিই অসাধারণ।’

ডেভিড গিলমোরের এই গিটারটি বিক্রি হয়ে আগের রেকর্ড ভেঙে দিয়েছে। আগে সবচেয়ে দামি গিটার ছিল নির্ভানা ব্যান্ডের গায়ক ও গিটারিস্ট কার্ট কোবেইনের ব্যবহৃত একটি গিটার। ১৯৯৩ সালে টেলিভিশন অনুষ্ঠান এমটিভি আনপ্লাগডে তিনি যে ১৯৫৯ সালের মার্টিন ডি ১৮ই গিটার বাজিয়েছিলেন, সেটি ২০২০ সালে ৬০ লাখ বিক্রি হয়েছিল।

একই নিলামে কার্ট কোবেইনের নীল রঙের ফেন্ডার মুস্তাং গিটারটিও বিক্রি হয়। গিটারটি নির্ভানার জনপ্রিয় গান স্মেলস লাইক টিন স্পিরিটের মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিল, সেটিও ৬৯ লাখ ডলারে বিক্রি হয়েছে।

নিলামে বিক্রি হওয়া আরও কিছু উল্লেখযোগ্য সামগ্রীর মধ্যে রয়েছে, গ্রেটফুল ডেড ব্যান্ডের সদস্য জেরি গার্সিয়ার কাস্টম তৈরি গিটার ‘টাইগার’, সংগীতশিল্পী বব ডিলানের লেখা দ্য টাইমস দে আর আ চেঞ্জিন গানের হাতে লেখা লিরিক, বিটলসের ড্রামার রিঙ্গো স্টারের ব্যবহৃত ড্রাম সেট, জ্যাজ কিংবদন্তি মাইলস ডেভিসের ট্রাম্পেট, অভিনেতা সিলভেস্টার স্ট্যালোনের চলচ্চিত্র ‘রকি’র হাতে লেখা স্ক্রিপ্ট নোটবুক, কিংবদন্তি বক্সার মুহাম্মদ আলির ব্যবহৃত লড়াইয়ের পোশাক।

ক্রিস্টিজের তথ্য অনুযায়ী, মোট ৪৪টি সামগ্রী বিক্রি করে এই নিলাম থেকে প্রায় ৮ কোটি ৪০ লাখ ডলার আয় হয়েছে।

সূত্র: বিবিসি

যুক্তরাষ্ট্রডেভিড গিলমোর
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise