অভিনয়শিল্পী ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

অভিনয়শিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই শিক্ষার্থীর নাম মুনিরা মাহজাবিন মিমো। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্ট্যাডিস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
বাড্ডা থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ ইয়াসিন খন্দকার আগামীর সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলছেন, ‘আজ দুপুর ১২টার দিকে আমরা খবর পেয়ে ওই বাসায় ছুটে যাই। তার মরদেহ উদ্ধার করেছি। মরদেহ আমরা পাঠিয়েছি ঢাকা মেডিকেল কলেজে। সেখানেই হবে ময়নাতদন্ত। এটি নিয়ে আমরা এখন কাজ করছি। বিস্তারিত আমরা পরে জানাতে পারব।’
তবে নাম প্রকাশ না করার শর্তে মিমোর ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী জানাচ্ছেন, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। ওই সুইসাইড নোটে একজন শিক্ষক ও তার ক্লাসমেটের নাম উল্লেখ রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারই বিভাগের শিক্ষার্থীরা একত্র হয়ে মামলা করার জন্য বাড্ডা থানার দিকে গিয়েছেন।
মিমো বিভিন্ন নাট্যদলে অভিনয় করতেন। ঢাকা ও ঢাকার বাইরে একাধিক মঞ্চনাটকে তিনি অভিনয় করেছেন। বিশ্ববিদ্যালয় নাট্যদলেরও পরিচিত মুখ ছিলেন তিনি।




