প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মঞ্চ

ঢাকার মঞ্চে ফিরছে বুদ্ধদেব বসুর ‘রাত ভ’রে বৃষ্টি’

বিনোদন প্রতিবেদকপ্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১৩:১৯
ঢাকার মঞ্চে ফিরছে বুদ্ধদেব বসুর ‘রাত ভ’রে বৃষ্টি’

ছবিঃ আগামীর সময়

ঢাকার মঞ্চে আবারও আসছে নাট্যদল আপস্টেজের প্রশংসিত প্রযোজনা ‘রাত ভ’রে বৃষ্টি’। ২০১৯ সালের ১৯ জুলাই নাটকটি মঞ্চে এসেছিল এবং দর্শক-সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। নাট্য নির্দেশনা, আলো-প্রক্ষেপণ, মঞ্চসজ্জা ও শিল্পীদের অভিনয়Ñ সব মিলিয়ে সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনায় ছিল এই প্রযোজনা।

চলতি বছর আবারও নতুন উদ্যমে নাটকটি মঞ্চায়নের প্রস্তুতি নিয়েছে আপস্টেজ। আগামী ১ থেকে ৩ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে তিন দিনে মোট চারটি প্রদর্শনী হবে ‘রাত ভ’রে বৃষ্টি’-এর। নাটকটি প্রদর্শিত হবে ১ এপ্রিল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায়, ২ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ও ৩ এপ্রিল শুক্রবার বিকাল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায়।

বুদ্ধদেব বসুর উপন্যাাস ‘রাত ভ’রে বৃষ্টি’র নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। নাটকটির সঙ্গীত পরিকল্পনা করেছিলেন প্রয়াত অসিত কুমার। আলোক পরিকল্পক অম্লান বিশ্বাস, পোষাক পরিকল্পক ফরিদা লিমা এবং মঞ্চ, পোস্টার ও প্রকাশনা পরিকল্পক সাকিল সিদ্ধার্থ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কাজী রোকসানা রুমা, প্রশান্ত হালদার ও রঞ্জন দে সাথী।

প্রসঙ্গ নাটক
‘রাত ভ’রে বৃষ্টি’ বিয়ে ও সংসার নামক যৌথ প্রতিষ্ঠানের জটিল পাকচক্রে আবদ্ধ তিন নর-নারীর মনোদৈহিক টানাপোড়েনের গল্প। মধ্যবিত্ত সমাজজীবনে স্বামী-স্ত্রী বা বিবাহিত নারী পুরুষের দাম্পত্য সম্পর্কের নানা সূক্ষ্মাতিসূক্ষ্ম জটিলতা, বিশ্বাস-অবিশ্বাসের সংশয়ী প্রকাশও বটে। মনিমালা, অংশু ও তাদের বন্ধু জয়- এখানে শুধুই তিনটি চরিত্র নয়, বরং প্রচলিত যৌন নৈতিকতার প্রথাগত মূল্যবোধের সঙ্গে ক্রমাগত লড়ে চলা যোদ্ধাও তারা। যদিও চরম এবং অর্ন্তগুঢ় এই জটিল সম্পর্কের শেষে চরিত্রের উপলব্ধি-‘স্বামী-স্ত্রী জরুরি, বেঁচে থাকাটা জরুরি।

নাট্যকার ও নির্দেশকের কথা
কোনোকালেই মানুষ প্রচলিত ধারণার বাইরের কিছুকে সহজভাবে নিতে পারেনি। এখনও কতটুকুই বা পারে! ১৯৬৭ সালে প্রকাশিত ‘রাত ভ’রে বৃষ্টি’- বুদ্ধদেব বসুর আলোচিত-সমালোচিত এক উপন্যাস। আদালত কর্তৃক নিষিদ্ধ হয়েছিল অশ্লীল ও সমাজবিরোধী আখ্যায়। এমনকি পাণ্ডুলিপি পর্যন্ত ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছিল।
মানুষ, সমাজ দ্রুত বদলে যাচ্ছে। মানুষের মধ্যে অস্থিরতা, খামাখা ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা ক্রমশ বেড়েই চলেছে। মানুষ, সমাজ, রাষ্ট্রের বাহ্যিক পরিবর্তন হচ্ছে ঠিকই কিন্তু অন্তর্গত পরিবর্তন?

সমাজের সবচেয়ে জটিল স্তরের বাসিন্দা মধ্যবিত্ত শ্রেণি। সেই মধ্যবিত্ত দাম্পত্য সম্পর্কের মানসিক ও জৈবিক টানাপোড়েন এবং তাদের অব্যক্ত মনোকথনই এ নাটকের উপজীব্য।

রাত ভ'রে বৃষ্টি আবার মঞ্চে এলো দীর্ঘ ৬ বছর পর। ২০২০ সালের ৪ মার্চ শেষ প্রদর্শনী হয়েছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে। পরবর্তী প্রদর্শনীর তারিখ ছিল ২৪ মার্চ ২০২০ এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে, সেটা আর করা যায়নি করোনা পরিস্থিতির জন্য।
প্রায়োগিক সৌন্দর্যের পাশাপাশি থিয়েটারের মূল সৌন্দর্য অভিনয়। সেটাকেই প্রাধান্য দেয়ার চেষ্টা করেছি এ প্রযোজনায়। আছে বুদ্ধদেব বসুর ভাষারও সৌন্দর্য। আগের প্রযোজনার সেট, কস্টিউম, অভিনয় ডিজাইনেও এসেছে পরিবর্তন। অকালে হারিয়েছি এ নাটকের সঙ্গীত পরিকল্পক অসিত কুমার-কে, এটা আমাদের জন্য বেদনা ও কষ্টের।

মঞ্চ নাটকরাত ভ’রে বৃষ্টি
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise