প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টালিউড

শুটিং স্পটে কী ঘটেছিল অভিনেতা রাহুলের সাথে

বিনোদন ডেস্কপ্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১১:২৯
শুটিং স্পটে কী ঘটেছিল অভিনেতা রাহুলের সাথে

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

দিঘা শুটিং করতে গিয়ে দিঘাসংলগ্ন তালসারি সমুদ্রসৈকতে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন জনপ্রিয় বাঙালি অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। গতকাল রোববার একটি ধারাবাহিকের শুটিং চলাকালে সমুদ্রের পানিতে তলিয়ে যান ৪৩ বছর বয়সী এই অভিনেতা। তাঁর এই আকস্মিক মৃত্যুতে দুই বাংলার বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।

​প্রত্যক্ষদর্শী ও ইউনিট সূত্রে জানা গেছে, ‘ভোলে বাবা পার করেগা’ নামক একটি নতুন ধারাবাহিকের শুটিংয়ের কাজে রাহুল তাঁর ইউনিটের সদস্যদের সঙ্গে তালসারিতে গিয়েছিলেন। কাজ চলাকালীন একপর্যায়ে তিনি সমুদ্রে নামেন এবং মুহূর্তের মধ্যেই উত্তাল ঢেউয়ের কবলে পড়ে গভীরে তলিয়ে যান।

সহকর্মীরা ও ইউনিটের টেকনিশিয়ানরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। দীর্ঘ প্রচেষ্টার পর তাঁকে পানি থেকে উদ্ধার করে দ্রুত দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।

​রাহুলের সহ-অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় এই মর্মান্তিক ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে বলেছেন, শুটিং শেষ করে সবাই যখন দুপুরের খাবারে যাচ্ছিলেন, তখন রাহুল আরও কিছু শট দেওয়ার কথা বলে সমুদ্রের দিকে এগিয়ে যান। সুস্থ-সবল একজন মানুষের এমন আকস্মিক চলে যাওয়া মেনে নেওয়া কঠিন। অন্যদিকে অভিনেতা দিগন্ত বাগচী জানিয়েছেন, সম্ভবত রাহুল সাঁতার জানতেন না অথবা বালুতে পা আটকে যাওয়ায় তিনি আর উঠে আসতে পারেননি। এমনকি রাহুলের ব্যক্তিগত গাড়িচালক জানান ‘রাহুলদা পানির দিকে এগিয়ে যাচ্ছিলেন। আমি বারবার বারণ করছিলাম। শোনেননি আমার কথা।’

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম নেওয়া রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় কয়েক দশক ধরে দাপটের সঙ্গে বাংলা সিনেমা ও টেলিভিশনে কাজ করেছেন। ক্যারিয়ারের প্রথম ছবি ‘চিরদিনই তুমি যে আমার’ বক্স অফিসে আকাশচুম্বী সাফল্য পায়। এছাড়া ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’এর মতো অসংখ্য ব্যবসা সফল সিনেমায় তিনি অভিনয় করেছেন। প্রায় ৪৫০টিরও বেশি নাটকে তাঁর অভিনয়ের পদচারণা ছিল। ব্যক্তিগত জীবনে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে তাঁর বিয়ে ও পরবর্তী সময়ে বিচ্ছেদ হলেও তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে।

​ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য দিঘা হাসপাতালেই রাখা হয়েছে। জনপ্রিয় এই অভিনেতার অকাল প্রয়াণে শিল্পী মহলে গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।

মৃত্যুঅভিনেতা রাহুলটালিউড
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise