প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টালিউড

রাহুলের বিদায়বেলায় সঙ্গী আর্জেন্টিনার জার্সি

বিনোদন ডেস্কপ্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১২:৪৯
রাহুলের বিদায়বেলায় সঙ্গী আর্জেন্টিনার জার্সি

চোখের জলে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে চির বিদায় দিয়েছে কলকাতা। সাগরের পানিতে অকালে প্রাণ হারানো রাহুলকে বিদায় জানানো কলকাতাবাসীর জন্য সহজ ছিল না। রাহুল শুধু একজন অভিনেতাই ছিলেন না, কথা বলতেন সাম্যের পক্ষে। মানুষের পক্ষে। সেই রাহুল চলে গেলেন, কাঁদল কলকাতা। সেই শোকের ঢেউ আঁছড়ে পড়েছে সীমান্ত পেরিয়ে বাংলাদেশেও।

রাহুল যদিও এদেশের অভিনয়জগতের সঙ্গে যুক্ত ছিলেন না, তবে তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। বাংলাদেশের চলচ্চিত্র ‘হৃদয় জুড়ে’তে অভিনয় করেছিলেন। দীর্ঘদিন এফডিসিতে শুটিং করেছেন। তবে রাহুল এদেশে না এলেও এদেশের লাখো মানুষের হৃদয় জয় করেছেন অভিনয় দিয়েই।

অভিনয় ছাড়াও খেলার প্রতিও ছিল রাহুলের চিরকালীন টান। ফুটবলের অন্ধ ভক্ত। হৃদয়জুড়ে ইস্টবেঙ্গল, বার্সেলোনা, আর্জেন্টিনা। রাহুলের শেষ যাত্রায় মিলেমিশে একাকার লাল-হলুদ-নীল-সাদা।

গতকাল দুপুরেই রাহুলের মরদেহ আসে কলকাতার বিজয়গড়ের বাড়িতে। রাজনীতির চেনা মুখ থেকে সেলুলয়েডের তারকা, রাহুল মিলিয়ে দিলেন সবাইকে। বিদায়বেলায় রাহুলের সঙ্গী প্রিয় লাল-হলুদ পতাকা আর মেসিদের নীল-সাদা জার্সি। রাহুল শুধু প্রতিভাবান অভিনেতা নন, একজন ক্রীড়াপ্রেমী। পাতা ঝড়ার মৌসুমে রাহুল বিদায় জানালেন কলকাতাকে।

এদিন সকালেই প্রিয় ক্লাব ইস্টবেঙ্গলের পক্ষ থেকে শোকবার্তা দেওয়া হয়েছিল। রাহুলকে শেষ শ্রদ্ধা জানাতে বাড়িতে গেছেন ইস্টবেঙ্গলের কর্মকর্তারা। শুয়ে আছেন রাহুল, শবদেহের ওপরে লাল-হলুদ পতাকা। সঙ্গে লাল-হলুদ গোলাপ। ইস্টবেঙ্গলের শোকবার্তায় লেখা হয়েছে, ‘অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু সংবাদ পেয়ে আমরা সকলেই শোকস্তব্ধ। গোটা জীবন উনি ইস্টবেঙ্গল ক্লাবের একনিষ্ঠ সমর্থক ছিলেন।’

বাড়ি থেকে ফ্রিজিং ভ্যান পৌঁছে গেল সোজা কেওড়াতলা, এই যাত্রাপথে সঙ্গী আর্জেন্টিনার জার্সি। প্রিয় বাবিন ছোট থেকে ম্যারাডোনা, মেসির ভক্ত। পুড়ে ছাই হওয়ার আগ পর্যন্ত সঙ্গী থাকল প্রিয় নীল-সাদা জার্সি। ছোটবেলা বিশ্বকাপ এলেই পাড়া মোড়ে তুলতেন আর্জেন্টিনার পতাকা।

রাহুল ইস্টবেঙ্গল ভক্ত হলেও সিনেমা করতে চেয়েছিলেন মোহনবাগানের ১৯১১ সালের শিল্ড জয় নিয়ে। চিত্রনাট্যও লিখতে শুরু করেছিলেন। কিন্তু সেটা হয়নি। শুধু ফুটবল নয়, ইডেনেও ছিল রাহুলের গন্তব্য তালিকায়।

তাইতো কলকাতা নাইট রাইডার্সও রাহুলের ওকাল চলে যাওয়ায় শোক জানিয়েছে। নিজেদের এক্স হ্যান্ডেলে কেকেআরের পক্ষ থেকে লেখা হয়, ‘রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর প্রিয়জনদের প্রতি আমাদের সমবেদনা রইল।’ রাহুলের অকাল প্রয়াণে গভীর শোকে ময়দানও।

রাহুল অরুণোদয়টালিউড
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise