প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

ভেনিস উৎসবে বিচারকদের নেতৃত্ব দেবেন ক্রিস্টোফার নোলানের ছবির নায়িকা

বিনোদন ডেস্কপ্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১৭:৪০
ভেনিস উৎসবে বিচারকদের নেতৃত্ব দেবেন ক্রিস্টোফার নোলানের ছবির নায়িকা

ম্যাগি জিলেনহাল (ছবি: কান উৎসবের ওয়েবসাইট)

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জুরি সভাপতি হচ্ছেন আমেরিকান অভিনেত্রী-নির্মাতা ম্যাগি জিলেনহাল। আসরের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণসিংহ-সহ অন্যান্য পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেবেন তিনি।

তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে ব্যবসাসফল ও প্রশংসিত অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন ম্যাগি জিলেনহাল। এরমধ্যে রয়েছে ক্রিস্টোফার নোলানের সুপারহিরো ছবি ‘দ্য ডার্ক নাইট’ (২০০৮)।

এক বিবৃতিতে ৪৮ বছর বয়সী এই তারকা বলেন, ‘এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবে জুরিদের নেতৃত্ব দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করতে পেরে আমি রোমাঞ্চিত। ভেনিস বরাবরই সত্যবাদী ও স্বতন্ত্র কণ্ঠস্বরকে উপস্থাপন করে আসছে। সেই সাহসী ও প্রয়োজনীয় ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার অংশ হতে পেরে আমি সম্মানিত। বিচার করার জন্য নয়; বরং কৌতূহল, প্রশংসা ও অধীর আগ্রহ নিয়ে ছবিগুলো দেখবো।’

ম্যাগি জিলেনহাল (ছবি: ভেনিস উৎসবের ওয়েবসাইট)

ভেনিস উৎসবের পরিচালক আলবের্তো বারবেরার দৃষ্টিতে, বুদ্ধিমত্তা ও সাহসের সম্মিলনে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন ম্যাগি জিলেনহাল। তার ভাষ্য, ‘জুরি সভাপতি হিসেবে এমন নির্ভরযোগ্য ও স্বাধীন কণ্ঠস্বরকে পেলে আস্থা রাখা যায়। আমাদের উৎসবের প্রাণ হিসেবে বিবেচিত আর্টহাউস সিনেমার প্রতি খাঁটি আবেগ রয়েছে তার মাঝে।’

‘ক্রেজি হার্ট’ ছবির জন্য অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনয়ন পান ম্যাগি জিলেনহাল। ‘সেক্রেটারি’ (২০০২) ও ‘শেরিবেবি’ (২০০৬) ছবি দুটির জন্য গোল্ডেন গ্লোবসে মনোনীত হন তিনি। তার অভিনীত ছবির তালিকায় আরও রয়েছে— ‘ডনি ডার্কো’ (২০০১), ‘মোনা লিসা স্মাইল’ (২০০৩), ‘স্ট্রেঞ্জার দ্যান ফিকশন’ (২০০৬), ‘ন্যানি ম্যাকফি রিটার্নস’ (২০১০), ‘ফ্র্যাঙ্ক’ (২০১৪), ‘দ্য কিন্ডারগার্টেন টিচার’ (২০১৮) প্রভৃতি।

ম্যাগি জিলেনহাল (ছবি: কান উৎসবের ওয়েবসাইট)

ম্যাগি জিলেনহাল পরিচালক, চিত্রনাট্যকার আর প্রযোজক হিসেবেও সুনাম কুড়িয়েছেন। ২০২১ সালে ‘দ্য লস্ট ডটার’-এর মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয় তার। এর গল্প-চিত্রনাট্য লিখেছেন তিনি নিজেই। ছবিটি ৭৮তম ভেনিস উৎসবে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছে।

গত মার্চে বড় পর্দায় মুক্তি পেয়েছে ম্যাগি জিলেনহাল পরিচালিত-প্রযোজিত দ্বিতীয় সিনেমা ‘দ্য ব্রাইড’। মেরি শেলির ধ্রুপদি গল্প ‘ফ্রাঙ্কেনস্টাইন’ এবং ১৯৩৫ সালের চলচ্চিত্র ‘ব্রাইড অব ফ্রাঙ্কেনস্টাইন’ অবলম্বনে এটি নির্মাণ করেছেন তিনি। অভিনয়ে জেসি বাকলি, ক্রিশ্চিয়ান বেল, অ্যানেট বেনিং, পেনেলোপি ক্রুজ, পিটার সার্সগার্ড ও জ্যাক জিলেনহাল।

৮৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে আগামী ২ সেপ্টেম্বর। প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ছবির তালিকা ঘোষণা করা হবে আগামী জুলাইয়ে। এবারের আসর চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। সমাপনী আয়োজনে দেওয়া হবে স্বর্ণসিংহ, গ্র্যান্ড জুরি প্রাইজ, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা অভিনেতা, স্পেশাল জুরি প্রাইজ, সেরা চিত্রনাট্য ও সেরা নবীন অভিনয়শিল্পীর পুরস্কার।

হলিউডঅভিনেত্রীভেনিস চলচ্চিত্র উৎসবম্যাগি জিলেনহাল
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise