প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

বিজয় সেতুপতি যেভাবে সাধারণ চাকরিজীবী থেকে ভারতীয় সুপারস্টার

অনলাইন ডেস্কপ্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১৭:৩৪
বিজয় সেতুপতি যেভাবে সাধারণ চাকরিজীবী থেকে ভারতীয় সুপারস্টার

সংগৃহীত ছবি

অভিনেতা বিজয় সেতুপতিকে ধরা হয় ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম বহুমুখী একজন অভিনেতা হিসেবে। দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সীমানা পেরিয়ে তিনি হয়ে উঠেছেন সিনেমাপ্রেমী সকল দর্শকের জন্য আকাঙ্ক্ষার একটি নাম। কিন্তু তার এই সাফল্যের পথ সহজ ছিল না মোটেই।

অভিনয় জগতে প্রবেশ করার আগে বিজয় সেতুপতিকে অনেক মাঝারি মানের চাকরিতেও ঢুকতে হয়েছিল। পার করতে হয়েছে জীবনের বন্ধুর পথ।

কিন্তু বিজয় জানতেন সাফল্য ছুঁতে চাইলে অনেককিছুই সহ্য করতে হবে তাকে। তিনি বুঝেছিলেন যে, নিজেকে গড়ে তুলতে হলে পর্যাপ্ত সময় দিতে হবে। নিজের কাজের নৈপুণ্য নিশ্চিত করতে হবে।
শুরুর দিকে তিনি ছোট ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয় জীবন শুরু করেন। পরে ধীরে ধীরে বড় চরিত্রগুলোতে কাজ করার সুযোগ পেতে থাকেন তিনি।

তামিল তথা সাউথ ইন্ডিয়ান দর্শকদের মধ্যে পরিচিত হন 'মাক্কাল সেলভান' বা বাংলায় বললে 'জনগণের প্রিয় রত্ন' হিসেবে। নিজের দর্শকদের থেকে ধীরে ধীরে পেতে থাকেন অপরিসীম শ্রদ্ধা। পটু এই অভিনেতার অভিনয় কেরিয়ার তামিল সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করার মাধ্যমে শুরু হলেও পর্যায়ক্রমে তিনি ভারতের বৃহৎ ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউডে কাজ করতে শুরু করেছেন।

বিভিন্ন সিনেমা ইন্ডাস্ট্রি মিলিয়ে বিজয় সেতুপতির করা কিছু সিনেমার কথা জানা যাক, যেগুলোর মাধ্যমে তিনি দর্শকের মনে আলাদা একটি জায়গা করে নিতে সক্ষম হয়েছিলেন।

সুধু কভুম(২০১৩)- বিজয় সেতুপতির মতে সুধু কভুম তার ক্যারিয়ারের এমন একটি সিনেমা যার মাধ্যমে তিনি কেবল সমালোচকদের মনে জায়গা করতে পেরেছিলেন এমনই নয়, তার ব্যক্তিগত জীবনেও পড়েছিল এই সিনেমার গভীর ছাপ। সুধু কভুমে তিনি এমন একটি চরিত্রে অভিনয় করেছিলেন, যেখানে তাকে একজন অপহরণের শিকার মানুষের চরিত্রে অভিনয় করতে হয়েছিল। এই সিনেমার মাধ্যমে বিজয় দেখাতে পেরেছিলেন যে, কোনো নির্দিষ্ট চরিত্রে ভিন্ন মাত্রা ভিন্ন আঙ্গিক দিতে সক্ষম তিনি। এই সিনেমায় মজাদার এবং সৃজনশীল চরিত্রটি চমৎকার ভাবে ফুটিয়ে তোলার জন্য জনগণের প্রশংসা কুড়িয়েছিলেন বিজয়।

নানুম রাউডি ধান(২০১৫)- এই সিনেমাটি ছিল তার কেরিয়ারের জন্য আরেকটি মাইল-ফলক। নানুম রাউডি ধান, যেই সিনেমাতে তিনি রাউডি অর্থাৎ গুণ্ডা ঘরানার চরিত্রে অভিনয় করেছিলেন। দর্শক এই সিনেমাতে অভিনেত্রী নয়নতারার সাথে বিজয়ের রসায়ন অনেক পছন্দ করেছিলেন। পছন্দ করেছিলেন গল্পের আবেগপূর্ণ স্টোরি লাইনটিও। এই সিনেমাটি ছিল প্রেম, কমেডি আর আবেগপূর্ণ গল্পের এক চমৎকার সংমিশ্রণ।

বিক্রম বেদা(২০১৭)- পুস্কর-গায়ত্রীর পরিচালনায় তৈরি সিনেমা বিক্রম-বেদা বিজয় সেতুপতির সিনেমা ক্যারিয়ারে জনপ্রিয়তা নিয়ে আসতে সবচেয়ে বেশি প্রভাব রেখেছে। এই সিনেমাতে বিজয় সেতুপতি একটি গ্যাংস্টার চরিত্রে অভিনয় করেছিলেন। অভিনেতা আর মাধবন ছিলেন তার বিপরীতে একটি পুলিশ চরিত্রে। এই সিনেমাতে বিজয়ের সংলাপ ছুঁড়ে দেওয়ার ধরণ, নাটকীয় ভঙ্গিমা সবকিছু দর্শকের মনে দাগ কেটেছিল।

মহারাজা (২০২৪)- মহারাজা সিনেমাটি বিজয় সেতুপতির সফল সিনেমার মুকুটে সংযুক্ত আরেকটি সাম্প্রতিক রত্ন বলা যায়। এই সিনেমার গল্পের গভীরতা, আকর্ষণীয় দৃষ্টিভঙ্গি দর্শক প্রীতি পেতে সক্ষম হয়েছিল। পেয়েছিল অনেক সিনেমা সমালোচকের বাহবাও।

সুপারডিলাক্স (২০১৯)- সুপার ডিলাক্স সিনেমায় বিজয় সেতুপতি একজন ট্রান্সজেন্ডারের চরিত্রে অসামান্য অভিনয় দেখিয়েছেন। এই সিনেমায় তার পারফর্মেন্স প্রমাণ করেছিল যে, অভিনেতা হিসেবে তিনি খুবই বোল্ড এবং দক্ষ। সমালোচকদের মতে, বিজয় নিজের অন্তর্নিহিত নারীসত্ত্বার সুন্দর প্রস্ফুটন ঘটাতে পেরেছেন এই সিনেমাতে।

এসব ছাড়াও 'সিক্সটি নাইন', 'ধারামাধুরাই', 'মাস্টার', 'ভিদুতালাই'  ভিন্নধর্মী সিনেমা বিজয়ের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রতিটি কাজে দক্ষতার ছাপ তুলে ধরতে সক্ষম হয়েছিলেন এই অভিনেতা। এটলি কুমার পরিচালিত 'জাওয়ান' সিনেমাতে শাহরুখের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন তিনি। সামাজিক নাটকীয় অনাড়ম্বর কোনো চরিত্রই হোক কিংবা শহরের ভয়ঙ্কর কোনো গ্যাংস্টারের চরিত্র, সব ক্ষেত্রেই একে একে দক্ষতা দেখিয়েছেন সাউথের মাক্কাল সেলভন। এবং সময়ের পরিক্রমায় একসময় হয়ে উঠেছেন প্যান-ইন্ডিয়ান দর্শকের সুপারস্টার।

বিজয় সেতুপতিতামিল সিনেমা
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise