প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

হজে যাচ্ছেন শেখ হাসিনা—ভাইরাল দাবির সত্যতা কী?

তানজিলা আফসানা, সিনিয়র ফ্যাক্টচেকারপ্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১৭:০৬
হজে যাচ্ছেন শেখ হাসিনা—ভাইরাল দাবির সত্যতা কী?

ছবি: আগামীর সময়

একসময় ছবি ছিল প্রমাণের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। কিন্তু এখন সেই ছবিই হয়ে উঠছে বিভ্রান্তির অন্যতম উৎস। কৃত্রিম বুদ্ধিমত্তার নিখুঁত কারুকাজে তৈরি ভিজ্যুয়াল কনটেন্ট এতটাই বাস্তবসম্মত যে, সত্য-মিথ্যার ফারাক বোঝা সাধারণ মানুষের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে।

এই বাস্তবতায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হজযাত্রার একটি ছবি। দাবি করা হচ্ছে, তিনি দিল্লি থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন। তবে যাচাই বলছে ভিন্ন কথা— ছবিটি বাস্তব নয়, বরং এআই-নির্মিত।

ফেসবুক ও ইনস্টাগ্রাম জুড়ে সম্প্রতি ছবিটি দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, সাদা এহরাম পরিহিত শেখ হাসিনার মতো দেখতে এক নারী বিমানবন্দরে হেঁটে যাচ্ছেন। অনেক পোস্টে দাবি করা হয়, তিনি গোপনে ভারত থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেছেন।

এই দাবির সূত্র হিসেবে ‘আমার বাংলাদেশ’ নামের একটি পেজ থেকে দেওয়া পোস্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পোস্টটিতে বলা হয়, শেখ হাসিনা দিল্লি বিমানবন্দর থেকে হজ পালনের উদ্দেশে রওনা দিয়েছেন।

তবে ‘আগামীর সময়’ ছবিটি বিশ্লেষণ করলে একাধিক অসামঞ্জস্য ধরা পড়ে। নিরাপত্তারক্ষীদের অবস্থান ও আচরণ অস্বাভাবিকভাবে একরকম, অস্ত্র ধরার ভঙ্গি, আঙুলের অবস্থান এমনকি কয়েকজনের চেহারার মিলও সন্দেহ তৈরি করে। পাশাপাশি ছবির চরিত্রগুলোর উচ্চতা ও পারস্পরিক দূরত্ব বাস্তবসম্মত নয়, যা কৃত্রিমভাবে তৈরি দৃশ্যের ইঙ্গিত দেয়।

এ ছাড়া ছবিতে থাকা নারীর হাতে একটি ব্যাগে ‘HAJJ 2024’ লেখা দেখা যায়, যা সময়গত দিক থেকেও প্রশ্ন তোলে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, ছবির এক কোণে গুগলের ‘জেমিনি এআই’-এর লোগো দেখা যায়, যা সাধারণত এআই দিয়ে তৈরি বা সম্পাদিত কনটেন্টে যুক্ত থাকে।

প্রযুক্তিগত যাচাইয়েও একই ফল মিলেছে। গুগলের ‘সিন্থআইডি’ এবং ‘হাইভ মডারেশন’ টুল ব্যবহার করে নিশ্চিত হওয়া যায়, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বা সম্পাদিত। পাশাপাশি রিভার্স ইমেজ সার্চ ও প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানেও শেখ হাসিনার হজে যাওয়ার কোনো নির্ভরযোগ্য সংবাদ পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে দেশত্যাগের পর শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এরপর তাকে ঘিরে সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ও এআই-নির্মিত কনটেন্ট ছড়ানোর প্রবণতা বাড়তে দেখা যাচ্ছে।



সুতরাং , দিল্লি বিমানবন্দর থেকে শেখ হাসিনার হজে যাওয়ার দাবিতে প্রচারিত ছবিটি বিভ্রান্তিকর। যাচাইয়ে নিশ্চিত হওয়া গেছে, এটি বাস্তব কোনো ছবি নয়; বরং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি কনটেন্ট।

শেখ হাসিনাদিল্লিঅস্ত্রবিমানবন্দরহজযাত্রা
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise