প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

ভুয়া লিংকের মাধ্যমে প্রতারণার চেষ্টা

ঈদে ৩০ জিবি ফ্রি ইন্টারনেট দিচ্ছে সরকার- প্রচারিত দাবিটি ভুয়া

তানজিলা আফসানা, সিনিয়র ফ্যাক্টচেকারপ্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১৮:৫২
ঈদে ৩০ জিবি ফ্রি ইন্টারনেট দিচ্ছে সরকার- প্রচারিত দাবিটি ভুয়া

ছবিঃ আগামীর সময়

ঈদসহ বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই নানা ধরনের আকর্ষণীয় অফার বা উপহারের প্রলোভন ছড়ানো হয়।

বিশেষ করে ঈদ, স্বাধীনতা দিবস বা বিজয় দিবসের মতো সময়গুলোতে ‘ফ্রি ইন্টারনেট’, ‘ক্যাশ বোনাস’ কিংবা ‘উপহার’ দেওয়ার নামে ভুয়া ক্যাম্পেইন ছড়িয়ে পড়ার প্রবণতা সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে।

এবারও উৎসবকেন্দ্রিক ভুয়া অফারের ভিড়ে ঈদ উপলক্ষে সকল মোবাইল সিমে সরকার ৩০ জিবি ফ্রি ইন্টারনেট দিচ্ছে-এমন একটি দাবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেক পোস্টে এ সংক্রান্ত একটি ওয়েবসাইট লিংকও যুক্ত করা হয়েছে, যেখানে প্রবেশ করে অফার নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

তবে অনুসন্ধানে জানা যায়, এই দাবি সম্পূর্ণ ভুয়া। প্রচারিত লিংকটি কোনো বৈধ সরকারি বা মোবাইল অপারেটরের নয়। বরং প্রতারণার উদ্দেশ্যে তৈরি একটি ভুয়া সাইটের মাধ্যমে ব্যবহারকারীদের প্রলুব্ধ করা হচ্ছে।

অনুসন্ধানের অংশ হিসেবে লিংকটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, সেখানে ‘অফারটি গ্রহণ করুন’ নামে একটি অপশন দেওয়া আছে। কিন্তু এতে ক্লিক করলে একটি ইনভ্যালিড ইউআরএল ওপেন হয়, যেখানে অফার সংক্রান্ত কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না।

এ ছাড়া, দেশের কোনো গণমাধ্যম বা সরকারের পক্ষ থেকেও ঈদ উপলক্ষে এমন কোনো ফ্রি ইন্টারনেট অফার ঘোষণার তথ্য মেলেনি।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এ ধরনের ভুয়া লিংকের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক করা কিংবা ব্ল্যাকমেইলের মতো অপরাধ ঘটতে পারে।

সুতরাং, ঈদ উপলক্ষে সরকার কর্তৃক ৩০ জিবি ফ্রি ইন্টারনেট দেওয়ার দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। ব্যবহারকারীদের এ ধরনের লিংক এড়িয়ে চলার এবং সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

সরকারপ্রতারণাঈদুল ফিতর
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise