প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতা হত্যার দাবি ভুয়া, ভিডিওটি ভোলার

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৪
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতা হত্যার দাবি ভুয়া, ভিডিওটি ভোলার

ছবিঃ আগামীর সময়

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, ‘চাঁপাইনবাবগঞ্জে বিএনপির নেতাকে কুপিয়ে হত্যা করেছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা’। প্রচারিত ভিডিওতে দুইজন মহিলাকে আহাজারি করতে দেখা যায়, যা হত্যার ঘটনার পরের দৃশ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

তবে যাচাই করে দেখা গেছে, এই দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি চাঁপাইনবাবগঞ্জের নয় এবং এতে বিএনপি নেতার হত্যার কোনো ঘটনার সম্পর্কও নেই।

ভিডিওটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘Mohammad Ayaan’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে একই ভিডিওর মূল সংস্করণ পাওয়া যায়। সেখানে ভিডিওর ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, ‘ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার অন্তর্গত রসুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ভুট্টো দালালকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে।’

এছাড়া, একাধিক গণমাধ্যমেও এ হত্যাকাণ্ডের সংবাদ প্রকাশিত হয়েছে। বাংলাভিশন অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ১০টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার নজরুলনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট সড়কের মাথায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম ভুট্টোকে (৪৫) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।


ভিডিওটি দেখুন েএখানে


প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, মাদক কেনাবেচা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

সুতরাং, সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওটি চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতাকে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের কুপিয়ে হত্যার ঘটনা নয়; এটি ভোলার চরফ্যাশনে যুবলীগ নেতাকে হত্যার পর তার স্বজনদের আহাজারির ভিডিও, যা ভিন্ন দাবিতে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে।

জামায়াতহত্যাকাণ্ডশিবিরচাঁপাইনবাবগঞ্জরিভার্স ইমেজকুপিয়েআহাজারিভোলাএলোপাতাড়ি
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise