চুরির অভিযোগে মারধরের ভিডিওকে ছাত্রলীগ ইস্যু জুড়ে বিভ্রান্তিকর প্রচার

ছবিঃ আগামীর সময়
সামাজিক যোগাযোগ মাধ্যমে “ছাত্রলীগ করার অপরাধে কিশোরগঞ্জের মোল্লা পিয়াল মাহামুদকে জামাত-শিবির নির্যাতন করছে” দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
তবে যাচাই করে দেখা যায়, প্রচারিত দাবিটি সঠিক নয়।
ভিডিওটির সঙ্গে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
রিভার্স ইমেজ সার্চে মোহনা টিভির ইউটিউব চ্যানেলে গত ২৭ মার্চ প্রকাশিত একটি ভিডিওর সঙ্গে মিল পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয়, “মসজিদে চুরি করতে এসে জনতার হাতে ধরা দুই যুবক”।
এছাড়া, একই ঘটনায় ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, কুমিল্লার কোতোয়ালি থানার কালীরবাজার ইউনিয়নের মনসাসন গ্রামে চুরির সন্দেহে দুই যুবককে আটক করে স্থানীয়রা। অভিযোগ রয়েছে, তারা মসজিদের ব্যাটারি চুরির চেষ্টা করছিল।
পুলিশের বরাতে প্রতিবেদনে আরও জানানো হয়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে চুরির ঘটনা ঘটছিল, যার প্রেক্ষিতে সন্দেহভাজন হিসেবে স্থানীয় এক যুবক ও তার সহযোগীদের আটক করা হয়।
অতএব, ছাত্রলীগ করার কারণে নির্যাতনের দাবি ভিত্তিহীন; ভিডিওটি চুরির অভিযোগে গণপিটুনির ঘটনার।

