ট্রাম্পের পুরোনো ভিডিওকে ইন্ডিয়ায় শেখ হাসিনার গাড়িবহরের দৃশ্য বলে প্রচার

ছবিঃ আগামীর সময়
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ডোনাল্ড ট্রাম্পের একটি পুরোনো ভিডিওকে ইন্ডিয়ায় শেখ হাসিনার গাড়িবহরের দৃশ্য হিসেবে প্রচার করা হচ্ছে।
তবে যাচাইয়ে দেখা গেছে, প্রচারিত দাবিটি সঠিক নয়। ভিডিওটি মূলত স্কটল্যান্ডে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহরের।
রিভার্স ইমেজ সার্চে বার্তা সংস্থা ‘অ্যাসোসিয়েটেড প্রেস’ (এপি)-এর একটি ভিডিও প্রতিবেদনের সাথে এর মিল পাওয়া যায়।
গত বছরের ২৬ জুলাই এপির ওয়েবসাইটে “Trump motorcade heads for Turnberry following U.S. president’s arrival in Scotland” শিরোনামে প্রকাশিত ভিডিওটির সঙ্গে ভাইরাল ভিডিওটির হুবুহু মিল রয়েছে।
বিশ্লেষণে দেখা যায়, স্কটল্যান্ডে ট্রাম্পের গাড়িবহরের ওই ভিডিওতে হিন্দি ভাষার অডিও যুক্ত করে সেটিকে ইন্ডিয়ায় শেখ হাসিনার গাড়িবহর হিসেবে প্রচার করা হচ্ছে।
অতএব, প্রচারিত দাবিতে ছড়ানো ভিডিওটি বিভ্রান্তিকর এবং এর সঙ্গে শেখ হাসিনা বা ইন্ডিয়ার কোনো সম্পর্ক নেই।

