জ্বালানি তেল ইস্যুতে রুমিন ফারহানার নামে ভুয়া মন্তব্য প্রচার

ছবিঃ আগামীর সময়
সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার ছবি ব্যবহার করে তাকে উদ্ধৃত করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দাবি করা হয়, তিনি বলেছেন- ‘১৭ বছর ধরে রাস্তার আশে পাশে কারেন্টের খাম্বা দাঁড়িয়ে ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। আর ১৭ মাস পর বর্তমান তেলের পাম্প আছে কিন্তু তেল নেই।’
তবে অনুসন্ধানে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
নির্ভরযোগ্য কোনো সূত্র, গণমাধ্যম প্রতিবেদন বা রুমিন ফারহানার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে এমন মন্তব্যের প্রমাণ মেলেনি। আলোচিত পোস্টগুলোতেও বক্তব্যটির পক্ষে কোনো গ্রহণযোগ্য তথ্য-উপাত্ত উল্লেখ করা হয়নি।
বিশ্লেষণে দেখা যায়, রুমিন ফারহানার মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এ ধরনের মন্তব্য করলে তা মূলধারার গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হওয়ার কথা। কিন্তু এমন কোনো সংবাদ বা রেকর্ড পাওয়া যায়নি।
সুতরাং, দেশে জ্বালানি তেল ইস্যুতে রুমিন ফারহানার নামে প্রচারিত উক্ত মন্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ।



