প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

রুমিন ফারহানার প্রার্থিতা ও আমির হামজার মৃত্যু নিয়ে অপপ্রচার

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৪
রুমিন ফারহানার প্রার্থিতা ও আমির হামজার মৃত্যু নিয়ে অপপ্রচার

ফ্যাক্টচেক

সামাজিক যোগাযোগমাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুটি ভিন্ন দাবি ছড়িয়ে পড়েছে। একটি দাবি করা হচ্ছে- ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। অন্যদিকে, কুষ্টিয়া-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা মৃত্যুবরণ করেছেন বলেও অপপ্রচার চালানো হচ্ছে।

অনুসন্ধানে দেখা যায়, রুমিন ফারহানার প্রার্থিতা প্রত্যাহারের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এ বিষয়ে জাতীয় দৈনিক যুগান্তরের ইউটিউব চ্যানেলে ৮ ফেব্রুয়ারি প্রকাশিত মূল সংবাদ প্রতিবেদন পর্যালোচনা করা হয়।


প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। তবে ওই প্রতিবেদনের একটি অংশ কেটে ভিন্ন প্রেক্ষাপটে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে রুমিন ফারহানার প্রার্থিতা প্রত্যাহারের ভুয়া দাবি ছড়ানো হয়েছে।

একইভাবে, কুষ্টিয়া-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজার মৃত্যুর দাবিটিও যাচাইয়ে অসত্য প্রমাণিত হয়েছে। এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। বরং ঢাকা পোস্টের ওয়েবসাইটে ৮ ফেব্রুয়ারি প্রকাশিত ‘মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি’ শিরোনামের প্রতিবেদনে জানানো হয়, নির্বাচনী গণসংযোগকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।



হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম জানান, পেটের পীড়াজনিত সমস্যায়-সম্ভবত ফুড পয়জনিংয়ের কারণে-তিনি অসুস্থ হন। একাধিকবার বমি হলেও ইসিজি রিপোর্ট স্বাভাবিক আসে এবং তিনি শঙ্কামুক্ত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর আব্দুল গফুরের সঙ্গে যোগাযোগ করলে তিনি নিশ্চিত করেন, মুফতি আমির হামজার মৃত্যু সংক্রান্ত তথ্য সম্পূর্ণ ভুয়া এবং তিনি বর্তমানে নিজ বাসায় অবস্থান করছেন।
সুতরাং, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া রুমিন ফারহানার প্রার্থিতা প্রত্যাহার এবং মুফতি আমির হামজার মৃত্যু- এই দুটি দাবিই যাচাইয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রমাণিত হয়েছে।

কুষ্টিয়াজামায়াতে ইসলামীমৃত্যুব্রাহ্মণবাড়িয়াআমির হামজারুমিন ফারহানাবিভ্রান্তিকরপ্রার্থিতা
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise