আগামীর সময়

ছাত্রশিবির প্রসঙ্গে জাইমা রহমানকে জড়িয়ে ভুয়া বক্তব্য প্রচার

ছাত্রশিবির প্রসঙ্গে জাইমা রহমানকে জড়িয়ে ভুয়া বক্তব্য প্রচার

ছবিঃ আগামীর সময়

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে উদ্ধৃত করে ‘রাজাকার ছাত্রশিবির দেশের কোনো আন্দোলনেই অংশগ্রহণ করেনি’এমন মন্তব্য সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়।

তবে অনুসন্ধানে জানা যায়, জাইমা রহমান এ ধরনের কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে বিষয়টির সূত্রপাত হয়েছে, যা পরে আসল খবর হিসেবে প্রচার করা হয়।

ভাইরাল পোস্টটি পর্যবেক্ষণ করে দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। এছাড়া প্রাসঙ্গিক কী-ওয়ার্ড দিয়ে অনুসন্ধান চালিয়েও কোনো বিশ্বাসযোগ্য গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এ ধরনের বক্তব্যের প্রমাণ মেলেনি।

আরও অনুসন্ধানে দেখা যায়, “Lalmaiya TV” নামের একটি ফেসবুক পেজ থেকে গত ৬ মার্চ ফটোকার্ড আকারে পোস্টটি প্রথম প্রকাশ করা হয়।

পেজটির বায়োতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি এবং এখানে সমসাময়িক বিষয়গুলো সারকাজম বা ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়। এর আগে পেজটিতে একই ধরনের একাধিক তথ্যপ্রমাণহীন ও ব্যঙ্গধর্মী পোস্টও দেখা গেছে।

সুতরাং, জাইমা রহমান ‘রাজাকার ছাত্রশিবির দেশের কোনো আন্দোলনেই অংশগ্রহণ করেনি’- এমন মন্তব্য করেছেন বলে যে দাবি প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা।

    শেয়ার করুন: