প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

শিক্ষক নির্যাতনের ভিডিও নিয়ে যা জানা গেল

ফ্যাক্টচেক ডেস্কপ্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১৯:৩৪
শিক্ষক নির্যাতনের ভিডিও নিয়ে যা জানা গেল

ছবিঃ আগামীর সময়

সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ছড়িয়েছে বিভ্রান্তিকর একটি ভিডিও। “নব্য স্বাধীন বাংলাদেশে শিক্ষকও নিরাপদ নয়”- এমন আবেগঘন ক্যাপশন দিয়ে একটি মারধরের দৃশ্যকে বাংলাদেশে ঘটেছে বলে দাবি করা হচ্ছে।

৮ এপ্রিল ‘Mohammad Shahedul Islam Shekder’ নামের একটি ফেসবুক পেজ থেকে ১৬ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। পরে ১৪ এপ্রিল ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। কমেন্টে দেখা যায়, অনেকেই ঘটনাটি বাংলাদেশে ঘটেছে ভেবে ক্ষোভ প্রকাশ করেছেন, যদিও কেউ কেউ এর সত্যতা নিয়ে প্রশ্নও তুলেছেন।

তবে ভিডিওটি খতিয়ে দেখলে গুরুত্বপূর্ণ একটি বিষয় স্পষ্ট হয়- কোথাও ঘটনার স্থান, সময় বা নির্ভরযোগ্য কোনো সূত্র উল্লেখ নেই। সন্দেহের এখান থেকেই শুরু।

যাচাই করতে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান চালানো হলেও দেশের কোনো গণমাধ্যমে এ ধরনের ঘটনার তথ্য পাওয়া যায়নি। এরপর ভিডিওটির কিছু স্থিরচিত্র (কি-ফ্রেম) নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে মেলে আসল সূত্র।

ভারতীয় গণমাধ্যম Rajasthan Patrika-এর ২৬ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে একই ভিডিওর দৃশ্য পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয়, ঘটনাটি ভারতের রাজস্থান রাজ্যের বিকানের জেলার একটি সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের।

প্রতিবেদন অনুযায়ী, একটি অসম্পূর্ণ জাতিগত প্রশংসাপত্রে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানানোর জেরে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ওপর হামলা চালানো হয়। এতে শিক্ষার্থীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে তাঁকে আক্রমণ করে, এমনকি গরম চায়ের পাত্র নিক্ষেপের অভিযোগও রয়েছে। পরে লাঠি ও রড দিয়ে তাকে মারধর করা হয়, যাতে তিনি গুরুতর আহত হন।

একই তথ্য পাওয়া যায় ভারতীয় সংবাদমাধ্যম The Print-এর প্রতিবেদনেও। ঘটনার পর পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান শুরু করেছে এবং আহত শিক্ষক চিকিৎসাধীন রয়েছেন।

অর্থাৎ, “বাংলাদেশে শিক্ষককে মারধর” দাবি করে ছড়িয়ে পড়া ভিডিওটি আসলে বাংলাদেশের নয়। এটি ভারতের রাজস্থানের একটি ঘটনা, যা ভুল প্রেক্ষাপটে প্রচার করে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হয়েছে।

শিক্ষকক্ষোভস্বাধীন বাংলাদেশপ্রশংসাপত্র
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise