আগামীর সময়

কুকুরের সাহসিকতায় ছিনতাই থেকে রক্ষা পাওয়া নারীর ভিডিওটি এআই

কুকুরের সাহসিকতায় ছিনতাই থেকে রক্ষা পাওয়া নারীর ভিডিওটি এআই

ছবিঃ আগামীর সময়

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ঢাকার ফাঁকা গলিতে ছিনতাইয়ের চেষ্টা, কুকুরের সাহসিকতায় রক্ষা পেলেন এক নারী’ শিরোনামে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়; এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।

ভিডিওটির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য, ঘটনার স্থান-কাল বা সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। দেশের কোনো মূলধারার গণমাধ্যমেও এমন ঘটনার খবর প্রকাশিত হয়নি।

অনুসন্ধানে আরও দেখা যায়, একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়, যেখানে উল্লেখ আছে- এ ধরনের কনটেন্ট বিনোদনের জন্য এআই দিয়ে তৈরি এবং বাস্তবতার সঙ্গে এর সম্পর্ক নেই।

এছাড়া ভিডিওতে একাধিক অসংগতি শনাক্ত করা গেছে এবং এআই শনাক্তকারী টুলের বিশ্লেষণ অনুযায়ী, এটি এআই-তৈরি হওয়ার সম্ভাবনা ৯৭ শতাংশ।

ঢাকায় ছিনতাইকারীর হাত থেকে কুকুরের নারীকে উদ্ধারের দাবিতে প্রচারিত ভিডিওটি ভুয়া এবং এআই প্রযুক্তিতে তৈরি।

    শেয়ার করুন: