প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান ও প্রযুক্তি

কানাডার ভয়াবহ হামলা ঠেকানোর সুযোগ ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানির!

ফিচার ডেস্কপ্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১২:৩৫
কানাডার ভয়াবহ হামলা ঠেকানোর সুযোগ ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানির!

সংগৃহীত ছবি

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজে ঘটে যাওয়া ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান তিনি স্বীকার করেছেন, অভিযুক্ত হামলাকারীর অনলাইন আচরণ সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে আগে সতর্ক না করাটা ছিল একটি বড় ভুল।

শুক্রবার প্রকাশিত এক খোলা চিঠিতে অল্টম্যান লেখেন, “জুন মাসে যে অ্যাকাউন্টটি নিষিদ্ধ করা হয়েছিল, সে বিষয়ে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করিনি; এ জন্য আমি গভীরভাবে দুঃখিত।” তিনি আরও বলেন, “আমি জানি, কোনো শব্দই এই ক্ষতি পূরণ করতে পারে না, তবুও এই অপূরণীয় ক্ষতি ও শোকের স্বীকৃতি হিসেবে ক্ষমা প্রার্থনা জরুরি।”

চিঠিটি বৃহস্পতিবার তারিখে লেখা হলেও শুক্রবার ব্রিটিশ কলাম্বিয়ার প্রিমিয়ার (প্রধানমন্ত্রী) ডেভিড ইবির সামাজিক যোগাযোগমাধ্যমে এবং স্থানীয় সংবাদমাধ্যম টাম্বলার রিজলাইন্সে প্রকাশ করা হয়।

হামলার ঘটনাটি ঘটে ১০ ফেব্রুয়ারি।

পুলিশের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী তরুণী জেসি ভ্যান রুটসেলার প্রথমে তার নিজ বাড়িতে গুলি করে হত্যা করে তার ৩৯ বছর বয়সী মা জেনিফার জ্যাকবস এবং ১১ বছর বয়সী সৎ ভাই এমেট জ্যাকবসকে।

এরপর সে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে গিয়ে নির্বিচারে গুলি চালায়। এতে পাঁচ শিশু ও একজন শিক্ষক নিহত হন। পরে হামলাকারী নিজেও আত্মহত্যা করে। এ ঘটনায় আরও ২৫ জন আহত হন।

ভারত সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান। ছবি: এক্স থেকে সংগৃহীত

ঘটনার পর ওপেনএআই জানায়, গত জুন মাসেই তারা অভিযুক্তের অ্যাকাউন্ট শনাক্ত করেছিল, যা ‘সহিংস কর্মকাণ্ডে ব্যবহারের চেষ্টা’ হিসেবে চিহ্নিত হয়েছিল। কোম্পানিটি সেই অ্যাকাউন্টটি তাদের নীতিমালা লঙ্ঘনের কারণে নিষিদ্ধ করে।

তবে তখন তারা বিষয়টি রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশকে (আরসিএমপি) জানাবে কি না তা বিবেচনা করলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয়, এটি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর মতো পর্যায়ে পৌঁছেনি।

প্রিমিয়ার ডেভিড এবি তখন মন্তব্য করেছিলেন, ওপেনএআইয়ের কাছে হয়তো এই হামলা প্রতিরোধের সুযোগ ছিল।

চিঠিতে অল্টম্যান উল্লেখ করেন, তিনি টাম্বলার রিজের মেয়র ড্যারিল ক্রাকোভকা এবং প্রিমিয়ার এবির সঙ্গে কথা বলেছেন। তারা তাকে জানিয়েছেন, পুরো কমিউনিটিতে এখন তীব্র ক্ষোভ, শোক ও উদ্বেগ বিরাজ করছে।

আলোচনার পর সিদ্ধান্ত হয়, শোকের সময় পার হওয়ার সুযোগ দিয়ে পরে একটি প্রকাশ্য ক্ষমা চাওয়া হবে।

অল্টম্যান বলেন, “এমন ভয়াবহ ট্র্যাজেডি কারোরই প্রাপ্য নয়। একটি শিশুকে হারানোর চেয়ে বড় দুঃখ পৃথিবীতে আর কিছু হতে পারে না। আমার হৃদয় ভুক্তভোগীদের সঙ্গেই রয়েছে।”

তিনি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকারের সব স্তরের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।

প্রিমিয়ার এবি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “এই ক্ষমা প্রার্থনা প্রয়োজনীয়, কিন্তু টাম্বলার রিজের পরিবারগুলোর যে ক্ষতি হয়েছে, তার তুলনায় এটি একেবারেই অপ্রতুল।”

সূত্র: দ্য গার্ডিয়ান

এআই প্রযুক্তিএআইকৃত্রিম বুদ্ধিমত্তা
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise