প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান ও প্রযুক্তি

মৃত স্বামীকে ‘যেভাবে ফিরিয়ে আনলেন’ এক মার্কিন নারী

ফিচার ডেস্কপ্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১৩:৪২
মৃত স্বামীকে ‘যেভাবে ফিরিয়ে আনলেন’ এক মার্কিন নারী

হলোগ্রাফিক প্রযুক্তিতে স্বরণসভায় স্বামীকে ফিরিয়ে আনেন পাম ক্রনরাথ। ছবি: জর্জ জনসন

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের বাসিন্দা ৭৮ বছর বয়সী পাম ক্রনরাথের জীবনে গত বছর নেমে আসে গভীর শোক। প্রায় ৬০ বছরের দাম্পত্য জীবনের সঙ্গী বিল ক্রনরাথের মৃত্যুর পর তিনি একটি প্রতিশ্রুতি রক্ষা করতে চেয়েছিলেন— স্বামীর জন্য একটি ‘সুপার ওয়েক (বড় স্মরণসভা)’ আয়োজন করবেন। কিন্তু সেই প্রতিশ্রুতি তাকে নিয়ে গেল এক অপ্রত্যাশিত জগতে; হলোগ্রাম প্রযুক্তির জগতে।

পাম নিজেকে প্রযুক্তিপ্রেমী বলে পরিচয় দেন। ইন্টারনেটের শুরুর যুগ থেকেই তার কর্মজীবন শুরু। কয়েক বছর আগে একটি মেডিকেল কনফারেন্সে তিনি প্রথমবার লাইভ হলোগ্রাম প্রযুক্তি দেখেন— একজন ডাক্তারকে পূর্ণাঙ্গ মানব আকৃতিতে দূর থেকে সম্প্রচার করা হচ্ছিল। সেই অভিজ্ঞতা তার মনে গেঁথে ছিল। স্বামীর মৃত্যুর পর হঠাৎই মনে হলো, এই প্রযুক্তি কি স্মৃতিচারণে ব্যবহার করা যায়?

প্রথমে পাম পরিকল্পনা করেছিলেন, প্রায় দুই হাজার ডলার খরচ করবেন। কিন্তু বাস্তবে প্রকল্পটি এতটাই জটিল হয়ে ওঠে যে খরচ বেড়ে দাঁড়ায় অন্তত ১০ থেকে ১৫ গুণ। তিনি যোগাযোগ করেন এ ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান প্রোটো হলোগ্রাম ও হাইপারনেলের সঙ্গে, যারা সাধারণত সেলিব্রিটি পর্যায়ে কাজ করে থাকে। পাম বলেন, ‘যখন শুনলাম তারা মাইকেল জ্যাকসনের এস্টেটের সঙ্গে কাজ করে, তখন ভাবলাম— আমার মতো একজন সাধারণ মানুষের কাজ তারা কীভাবে করবে!’

বিলের মৃত্যুর পর নতুন করে কোনো ভিডিও বা ভয়েস রেকর্ড করা সম্ভব ছিল না।

তাই পাম নিজেই ৬০ বছরের স্মৃতির ভিত্তিতে একটি স্ক্রিপ্ট লিখলেন, যেভাবে তিনি বিশ্বাস করেন, বিল কথা বলতেন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কণ্ঠস্বর তৈরি করা। পুরনো রেকর্ডিং ছিল শক্তিশালী, কিন্তু জীবনের শেষদিকে কণ্ঠ দুর্বল হয়ে গিয়েছিল। প্রযুক্তিবিদরা এমন একটি ভারসাম্য তৈরি করার চেষ্টা করেন, যা পরিবারের কাছে স্বাভাবিক মনে হয়।

স্মরণসভায় প্রায় ২০০ জন মানুষ উপস্থিত ছিলেন। কেউই জানতেন না, কী হতে যাচ্ছে।

হঠাৎই বড়পর্দায় কোমর পর্যন্ত জীবন্ত আকারে উপস্থিত হয় বিলের হলোগ্রাম— হাসিমুখে কথা বলতে শুরু করেন, ‘আমি আসলে আজ এখানে ভ্যালহালায় নেই… মজা হবে তো?’ অনেকে বিস্ময়ে হতবাক হয়ে যান। কেউ কেউ বিশ্বাসই করতে পারেননি এটি প্রযুক্তি। হলোগ্রামটি শুধু বক্তৃতা দেয়নি; একটি সাজানো প্রশ্নোত্তর পর্বেও অংশ নেয়, যেখানে বিলের ভাতিজা প্রশ্ন করছিলেন। এমনকি নিজের বিয়ের সিদ্ধান্ত নিয়ে মজাও করেন। অনেকেই ভেবেছিলেন, এটি লাইভ কথোপকথন।

পামের এক ছেলে শুধু একটি ছোট পার্থক্য খেয়াল করেন, ‘তার কণ্ঠটা একটু আলাদা।’ পামের কাছে সেটিই প্রমাণ; তারা প্রায় নিখুঁতভাবে বিলকে তুলে ধরতে পেরেছেন। তবে পাম স্পষ্ট করে বলেন, এই হলোগ্রাম তার স্বামীকে প্রতিস্থাপন করেনি। ‘এটা পুরনো ছবি বা ভিডিও দেখার মতোই… যখন কষ্ট লাগে, তখন মনে হয় সে এখনো আমার পাশে আছে।’ সাত মাস পরও তিনি সেই ভিডিও দেখেন, বিশেষ করে একটি মুহূর্ত তাকে ছুঁয়ে যায়, যখন হলোগ্রাম বলে— ‘আমি তোমাকে ভালোবাসি।’

এ ধরনের প্রযুক্তি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগও রয়েছে।

সেন্টার ফর ডেথ অ্যান্ড সোসাইটির সঙ্গে যুক্ত ইলেইন ক্যাসকেট বলেন, এতে শোককে ‘সমস্যা’ হিসেবে দেখানো হতে পারে, যার প্রযুক্তিগত সমাধান দরকার। সেন্টার ফর ডিজিটাল ট্রাস্ট অ্যান্ড সোসাইটির গবেষক জেনিফার ক্রিন্স সতর্ক করে বলেন, এ ধরনের প্রযুক্তি ব্যবহারে সম্মতি, নৈতিকতা এবং মানুষের আবেগের দুর্বলতার বিষয় বিবেচনা করা জরুরি।

সব বিতর্কের মাঝেও পামের কাছে বিষয়টি ছিল একেবারেই ব্যক্তিগত।

‘এটি কোনো প্রদর্শনী ছিল না। এটি  ছিল বিলকে সম্মান জানানো; তার রসবোধ, তার মমতা আর মানুষকে ভালোবাসার ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা।’ প্রযুক্তি যতই এগিয়ে যাক, এ ঘটনা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে, আমরা কি শুধু কী সম্ভব তা দেখব, নাকি কী সঠিক, সেটিও ভাবব?

সূত্র : বিবিসি 

প্রযুক্তিহলোগ্রাফ
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise