গেমপ্রেমীদের জন্য বাজেট ফ্রেন্ডলি ডিভাইস আনল ইনফিনিক্স

ছবি: ইনফিনিক্স
গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে উন্মোচন করেছে তাদের নতুন ডিভাইস ‘হট ৭০’ , যা মূলত স্মুথ গেমিং ও দৈনন্দিন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে তৈরি করা হয়েছে। “প্লে ইন কালার, উইন ইন গ্লোরি” স্লোগানে আসা এই স্মার্টফোনে পারফরম্যান্স, ডিসপ্লের স্মুথনেস এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ‘মিডিয়াটেক হেলিও জি১০০ আলটিমেট’ চিপসেট, যা গেমিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং- সব ক্ষেত্রেই স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করে। এর ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে গেমিংয়ের সময় ৯০ এফপিএস পর্যন্ত সাপোর্ট দেয়, ফলে ভিজ্যুয়াল হয় আরও স্মুথ ও রেসপন্সিভ।
বিশেষ করে মোবাইল গেমারদের জন্য এটি একটি ইমার্সিভ অভিজ্ঞতা তৈরি করে।
ব্যাটারির দিক থেকেও ডিভাইসটি শক্তিশালী। এতে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। দীর্ঘ সময় ব্যবহারেও পারফরম্যান্স ঠিক রাখতে এতে যুক্ত করা হয়েছে বাইপাস চার্জিং প্রযুক্তি, যা গেমিংয়ের সময় অতিরিক্ত গরম হওয়া কমাতে সাহায্য করে।
ডিজাইনের ক্ষেত্রেও ফোনটি নজরকাড়া। বিশেষ করে ‘থার্মো অরেঞ্জ’ ভ্যারিয়েন্টে রয়েছে রঙ পরিবর্তনের ফিচার, যা ব্যবহারকারীদের জন্য একটি আলাদা ভিজ্যুয়াল অভিজ্ঞতা তৈরি করে। ক্যামেরা সেকশনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস মেইন ক্যামেরা, যা ডিটেইলড ছবি তুলতে সক্ষম। সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা দৈনন্দিন ব্যবহার ও ভিডিও কলে যথেষ্ট কার্যকর।
‘ইনফিনিক্স হট ৭০’ বাজারে এসেছে দুটি ভ্যারিয়েন্টে- ১২৮জিবি স্টোরেজসহ ৪জিবি ও ৬জিবি র্যাম। এই দুই ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে যথাক্রমে ১৮,৯৯৯ টাকা ও ২১,৯৯৯ টাকা। এছাড়া ৮জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজের আরেকটি ভ্যারিয়েন্ট শিগগিরই বাজারে আসবে। প্রতিটি ভ্যারিয়েন্টেই ভার্চুয়াল র্যাম বাড়ানোর সুবিধা রয়েছে।
সামগ্রিকভাবে, বাজেটের মধ্যে ভালো পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং স্মুথ গেমিং অভিজ্ঞতা খুঁজছেন, একই সঙ্গে চান বাজেট ফ্রেন্ডলি- এমন ব্যবহারকারীদের জন্য ফোনটি হতে পারে সেরা পছন্দ।



